

এম সাগর নিজস্ব প্রতিবেদক,
পোরশা উপজেলার নিতপুর ইউনিয়নের কালাইবাড়ী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল লতিব দীর্ঘ ৩৭ বছরের সফল শিক্ষকতা জীবন শেষে অবসর গ্রহণ করেছেন।
এ উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে এক আবেগঘন ও বর্ণাঢ্য বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
৩০ জুলাই বৃহস্পতিবার সকাল ১০টায় অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল বারীর সভাপতিত্বে বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষক সমিতির সদস্য সচিব শরিফুল ইসলাম।
এ সময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন আব্দুল মমিন, মজিবুর রহমান মাষ্টার, মাইনুল, মসদুল, জাব্বার আলী, আব্দুর রাকিব, কালাইবাড়ী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিজামউদ্দিন মাষ্টার, আব্দুস সাত্তার আলী প্রমুখ।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা বিদায়ী শিক্ষকের কর্মময় জীবন নিয়ে স্মৃতিচারণ করেন। পরে ৩৭ বছরের বর্ণাঢ্য শিক্ষাগত জীবনের অভিজ্ঞতা তুলে ধরে বক্তব্য দেন বিদায়ী শিক্ষক আব্দুল লতিব।
শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, “চরিত্র জীবনের অমূল্য সম্পদ। টাকা হারালে তা ফিরে পাওয়া সম্ভব, কিন্তু চরিত্র লস হলে সব শেষ। তোমরা বড়দের সম্মান করবে, ছোটদের স্নেহ করবে।” এ সময় তিনি সবাইকে সৎচরিত্রবান হওয়ার এবং মানুষের মতো মানুষ হয়ে দেশের সেবা করার আহ্বান জানিয়ে বলেন, ” দেশ তোমাকে কি দিলো সেটা বড় কথা নয়, তুমি দেশকে কী দিলা, সেটাই বড় কথা।” এসময় সকলের কাছে ক্ষমা ও দোয়া কামনা করেন।
অনুষ্ঠানে অত্র বিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :