পূর্বাহ্ণ ০৫:২১
মঙ্গলবার
৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামের ফটিকছড়িতে বিদ্যুতের তারে জড়িয়ে দুই কৃষকের মৃত্যু


sohel প্রকাশের সময় : জুলাই ১৯, ২০২৬, ৮:৫৮ অপরাহ্ন /
চট্টগ্রামের ফটিকছড়িতে বিদ্যুতের তারে জড়িয়ে দুই কৃষকের মৃত্যু

এম, এ কাশেম, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম : উত্তর চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় ধানি জমিতে কাজ করতে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে দুই কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
মৃত্যু বরণকারী দুই কৃষকরা হলেন-ভূজপুর ইউনিয়নের মিরেরখিল গ্রামের কারিগর পাড়ার মৃত আবুল কাশেমের পুত্র মোহাম্মদ আবুল হাশেম (৪৮) এবং একই এলাকার পশ্চিম পাড়ার মৃত মাহবুল আলমের পুত্র মোহাম্মদ ইউনুস মিয়া(৩৭)। ১৯ জুলাই (রবিবার) বিকাল পৌনে ৫ টার দিকে পাইন্দং ইউনিয়নের ১নং ওয়ার্ডে এমন ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শী বরাতে জানা গেছে।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় সাংবাদিকদের জানিয়েছেন, বিদ্যুতের সঞ্চালন লাইনের তার আগে থেকেই জমিতে পড়েছিলো। মৃত্যু বরণকারী দুই কৃষক ওই সময় জমিতে কাজ করতে গিয়ে নিজেদের অজান্তে ওই সঞ্চালন তারের সাথে জড়িয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘটনা সম্পর্কে স্থানীয় লোকজনের কাছ থেকে বিস্তারিত অবগত হন।
এর বাইরে বিস্তারিত পরে জানানো হবে বলে ওসি জানান দিয়েছেন।