পূর্বাহ্ণ ০৫:২১
মঙ্গলবার
৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাগমারায় ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে,অটোচালক নিহত,আহত ৬ পরীক্ষার্থী


sohel প্রকাশের সময় : জুলাই ১৯, ২০২৬, ৬:১৭ অপরাহ্ন /
বাগমারায় ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে,অটোচালক নিহত,আহত ৬ পরীক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক
রাজশাহী বাগমারা উপজেলার পেঁয়াজবাহী ট্রাক ও পরীক্ষার্থী বহন কারী অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোচালক নিহত হয়েছেন।এ ঘটনায় অটোরিকশায় থাকা হাটগাঙ্গোপাড়া ডিগ্রী কলেজের ছয় পরীক্ষার্থী আহত হয়েছেন।

জানা যায়,হাটগাঙ্গোপাড়া ডিগ্রী কলেজের ছয়জন শিক্ষার্থী একটি অটো রিকশায় ছিলেন।পথে বসন্তপুর এলাকায় পৌঁছালে পেঁয়াজবাহী একটি ট্রাকের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়।এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায় এবং অটোচালক নিহত হন।

নিহত অটোচালকের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এ ঘটনায় আহত ছয় পরীক্ষার্থীর মধ্যে মোছা:ইসরাত জাহান(বাড়ি,বানাইপুর),মোছা:নাসরিন আক্তার(বাড়ি,দামনাশ)এবং মোছা:জান্নাতুন খাতুন(বাড়ি কানাইশর)বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

অন্য আহত শিক্ষার্থীদের মধ্যে একজন নিজ বাড়িতে চিকিৎসাধীন রয়েছে এবং অপর একজন পায়ে ফ্যাকচার নিয়ে আহত অবস্থায় পরীক্ষায় অংশগ্রহণ করেছেন বলে জানা গেছে।

দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য বিভিন্ন স্থানে পাঠান।তবে দুর্ঘটনার বিস্তারিত কারণ এবং নিহত অটোচালকের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এই বিষয়ে আর তথ্য পাওয়া গেলে পরবর্তীতে জানানো হবে।