

নিজস্ব প্রতিবেদক মাওঃ জীবন দেওয়ান উজ্জ্বল
পুলিশকে নিয়ে নানা অভিযোগ, সমালোচনা ও নেতিবাচক মন্তব্য থাকলেও বাস্তবতার আরেকটি দিকও রয়েছে। অসংখ্য পুলিশ সদস্য নীরবে, নিষ্ঠার সঙ্গে এবং জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন দেশ ও মানুষের সেবায় কাজ করে যাচ্ছেন।
“আমার পুলিশ, আমার দেশ; সবার আগে বাংলাদেশ”—এই অঙ্গীকারকে হৃদয়ে ধারণ করে সকল প্রতিকূলতা ও চ্যালেঞ্জ মোকাবিলা করে নিরলসভাবে দায়িত্ব পালন করছেন পুলিশ সার্জেন্ট সাদ্দাম, গুলশান ট্রাফিক বিভাগ, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
প্রবল বৃষ্টি, জলাবদ্ধতা, তীব্র যানজট কিংবা যেকোনো দুর্যোগপূর্ণ পরিস্থিতিতেও জনগণের নিরাপত্তা ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে তিনি নিরলসভাবে মাঠে কাজ করে যাচ্ছেন। এই দায়িত্বশীলতা, মানবিকতা ও পেশাদারিত্ব বাংলাদেশ পুলিশের প্রতি মানুষের আস্থা আরও সুদৃঢ় করে।
বাংলাদেশ পুলিশের প্রতিটি দায়িত্বশীল সদস্যের প্রতি রইল আন্তরিক শ্রদ্ধা ও কৃতজ্ঞতা। দেশ ও জনগণের কল্যাণে তাঁদের এই সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকুক।
সালাম বাংলাদেশ পুলিশ।
সালাম সকল দায়িত্বশীল পুলিশ সদস্যকে।
আপনার মতামত লিখুন :