[msabcd_bangla_calendar display_view=”modern” format=”time_date_weekday” show_time=”1″ show_suffix=”1″ timezone=”Asia/Dhaka” color_primary=”#0073aa” color_bg=”#f8f9fa” font_size=”16px” border_radius=”10px”]

নওগাঁর মহাদেবপুরে ভুয়া চিকিৎসক আটক, জরিমানা ও কারাদণ্ড


sohel প্রকাশের সময় : জুলাই ১৫, ২০২৬, ৯:২২ পূর্বাহ্ন /
নওগাঁর মহাদেবপুরে ভুয়া চিকিৎসক আটক, জরিমানা ও কারাদণ্ড

এম শাহানা খাতুন মহাদেবপুর নওগাঁ

নওগাঁর মহাদেবপুর উপজেলার চেরাগপুর এলাকায় নিজেকে ‘সর্ব রোগ বিশেষজ্ঞ’ পরিচয়ে চিকিৎসাসেবা দেওয়ার অভিযোগে আরিফুল ইসলাম নামে এক ব্যক্তিকে স্থানীয় জনতা আটক করে প্রশাসনের কাছে সোপর্দ করেছে।

জানা গেছে, আটক আরিফুল ইসলামের বাড়ি মান্দা উপজেলার সুফিয়া বাজার এলাকায়। প্রাথমিক যাচাই-বাছাইয়ে তার চিকিৎসক পরিচয় ভুয়া বলে প্রমাণিত হলে ভ্রাম্যমাণ আদালত তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড এবং ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে তিনি চিকিৎসক পরিচয়ে সাধারণ মানুষের চিকিৎসা দিয়ে আসছিলেন। বিষয়টি নিয়ে সন্দেহ সৃষ্টি হলে স্থানীয়রা তাকে আটক করে প্রশাসনকে খবর দেন। পরে ভ্রাম্যমাণ আদালত প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে।

এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে। একই সঙ্গে ভুয়া চিকিৎসকদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

Bangla Photocard Generatorv3.7