[msabcd_bangla_calendar display_view=”modern” format=”time_date_weekday” show_time=”1″ show_suffix=”1″ timezone=”Asia/Dhaka” color_primary=”#0073aa” color_bg=”#f8f9fa” font_size=”16px” border_radius=”10px”]

জাতীয় পর্যায়ে বিজয়ী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়


sohel প্রকাশের সময় : জুন ২২, ২০২৬, ১২:১৯ অপরাহ্ন /
জাতীয় পর্যায়ে বিজয়ী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়

মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি
প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬-এর অংশ হিসেবে জাতীয় পর্যায়ে বিষয়ভিত্তিক কুইজ (বাংলা) ও বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের এক বর্ণাঢ্য সংবর্ধনা প্রদান করা হয়। রোববার (২১ জুন) চাঁপাইনবাবগঞ্জ সদরের ঐতিহ্যবাহী নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। ​নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব লতিফা হক-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে অনুষ্ঠানটিকে আলোকিত করেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার শবনম আকতার।
​অনুষ্ঠানে বক্তারা জাতীয় পর্যায়ে বিদ্যালয়ের শিক্ষার্থীদের এই অসামান্য অর্জনের ভূয়সী প্রশংসা করেন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “এই ধরনের সাফল্য কেবল বিদ্যালয়ের জন্যই নয়, বরং পুরো চাঁপাইনবাবগঞ্জ জেলার জন্য অত্যন্ত গৌরবের। কুইজ ও বিতর্কের মতো মেধাভিত্তিক প্রতিযোগিতায় আমাদের শিশুরা যেভাবে নিজেদের মেধার স্বাক্ষর রেখেছে, তা সত্যিই প্রশংসনীয়।”
​সভাপতির বক্তব্যে প্রধান শিক্ষক জনাব লতিফা হক বিজয়ী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, “শিক্ষার্থীদের এই ধারাবাহিক সাফল্য ধরে রাখতে বিদ্যালয় প্রশাসন ও শিক্ষক মণ্ডলী সর্বদা সচেষ্ট থাকবে।”
​অনুষ্ঠানের শেষ অংশে জাতীয় পর্যায়ে গৌরব বয়ে আনা বিজয়ী শিক্ষার্থীদের হাতে বিদ্যালয়ের পক্ষ থেকে বিশেষ সম্মাননা স্মারক ও উপহার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে অভিভাবকের মধ্যে বক্তব্য রাখেন নবাবগঞ্জ সরকারি কলেজের বাংলা বিভাগের প্রধান মোঃ গোলাম মোস্তফা। এছাড়াও বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য দেন জাতীয় পর্যায়ে কুইজ (বাংলা) প্রথম স্থান অর্জনকারী ৫ম শ্রেণির শিক্ষার্থী আইমান কানিতা ও বির্তক প্রতিযোগিতা দ্বিতীয় স্থান বিজয়ী দলনেতা ৫ম শ্রেণির শিক্ষার্থী জারিন আফরোজ শিফা। অনুষ্ঠানকে সার্বিক সহযোগিতা করেন, অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক গোলাম হামিদ, মরিয়ম নেসা ও মোঃ নেয়ামতুল্লাহ। এ সময় বিদ্যালয়ের আরও শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Bangla Photocard Generatorv3.7