[msabcd_bangla_calendar display_view=”modern” format=”time_date_weekday” show_time=”1″ show_suffix=”1″ timezone=”Asia/Dhaka” color_primary=”#0073aa” color_bg=”#f8f9fa” font_size=”16px” border_radius=”10px”]

লালপুরে ‘শিশু স্বর্গ’ প্রকল্পের জমি পরিদর্শন: প্রতিবন্ধী বিদ্যালয় পরিদর্শন করল উচ্চপর্যায়ের প্রতিনিধি দল​”


sohel প্রকাশের সময় : জুন ২২, ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন /
লালপুরে ‘শিশু স্বর্গ’ প্রকল্পের জমি পরিদর্শন: প্রতিবন্ধী বিদ্যালয় পরিদর্শন করল উচ্চপর্যায়ের প্রতিনিধি দল​”

লালপুর (নাটোর) প্রতিনিধি:বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের স্বাস্থ্যসেবা ও পুনর্বাসন নিশ্চিত করতে বর্তমান সরকারের গৃহীত ‘শিশু স্বর্গ’ প্রকল্পের আওতায় নাটোরের লালপুর উপজেলা পরিদর্শন করেছে ঢাকা থেকে আসা একটি বিশেষ প্রতিনিধি দল।​মাননীয় সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল এমপি মহোদয়ের সার্বিক সহযোগিতায় আজ ২১ জুন, এই পরিদর্শন কার্যক্রম সম্পন্ন হয়।​জমির প্রাথমিক স্থান নির্বাচন ও পরিদর্শন​দেশের ১০টি জেলার ১০টি উপজেলায় প্রাথমিকভাবে এই ‘Grid/শিশু স্বর্গ’ প্রকল্প চালু হতে যাচ্ছে, যার মধ্যে লালপুর অন্যতম। প্রকল্পটির সফল বাস্তবায়নে আজ লালপুর উপজেলার উপযুক্ত জমি প্রাথমিকভাবে পরিদর্শন করা হয়। এই ভূমি নির্বাচনে এবং পরিদর্শন কার্যক্রমে সার্বিক সহযোগিতা প্রদান করেন লালপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি)।​প্রতিবন্ধী বিদ্যালয় পরিদর্শন​ আজ দিনের শুরুতেই প্রতিনিধি দলটি লালপুরে অবস্থিত ‘ছায়া প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়’ পরিদর্শন করেন। এ সময় প্রতিনিধি দলের সদস্যরা স্কুলের বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের সার্বিক খোঁজখবর নেন এবং শিক্ষা ও পুনর্বাসন ব্যবস্থার বিভিন্ন দিক পর্যবেক্ষণ করেন।​পরিদর্শনকালে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসনের কর্মকর্তা, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ এবং বিভিন্ন শ্রেণী-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।​স্থানীয় সচেতন মহল মনে করছেন, লালপুরে ‘শিশু স্বর্গ’ স্থাপিত হলে এই অঞ্চলের অবহেলিত ও বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের মূল স্রোতধারায় ফিরিয়ে আনা এবং তাদের চিকিৎসা ও পুনর্বাসনে তা এক অনন্য ভূমিকা পালন করবে।​

Bangla Photocard Generatorv3.7