[msabcd_bangla_calendar display_view=”modern” format=”time_date_weekday” show_time=”1″ show_suffix=”1″ timezone=”Asia/Dhaka” color_primary=”#0073aa” color_bg=”#f8f9fa” font_size=”16px” border_radius=”10px”]

​আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া: রাজশাহী জেলা যুবদলের নেতা এস এম কাউসার আহমেদ আর নেই


sohel প্রকাশের সময় : জুন ১৮, ২০২৬, ৪:৩৩ অপরাহ্ন /
​আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া: রাজশাহী জেলা যুবদলের নেতা এস এম কাউসার আহমেদ আর নেই

স্টাপ রিপোর্টার মোঃ রাজু আহমেদ: রাজশাহী জেলা যুবদলের অন্তর্গত কাটাখালি পৌরসভার যুবনেতা এস এম কাউসার আহমেদ মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গত রাতে হঠাৎ স্ট্রোক জনিত কারণে তার মৃত্যু হয়।
​তার অকাল প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে পরিবার ও রাজনৈতিক অঙ্গনে। শোকাতুর পরিবারের প্রতি সমবেদনা জানাতে এবং তাদের খোঁজখবর নিতে মরহুমের বাড়িতে যান রাজশাহী জেলা যুবদলের নেতৃবৃন্দ।
​পরিবারের পাশে দাঁড়িয়ে গভীর শোক প্রকাশ করেন এবং সান্ত্বনা জানান রাজশাহী জেলা যুবদলের আহ্বায়ক মাসুদুর রহমান স্বজন। এ সময় উপস্থিত ছিলেন জেলা যুবদলের সদস্য রাশিদুল ইসলাম, যুবনেতা শরিফুল ইসলাম শরিফ, জাহাঙ্গীর হোসেন জেমস, কাটাখালি পৌর স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সদস্য সচিব জাকির হোসেন, মেসবাহ উদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
​নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

Bangla Photocard Generatorv3.7