স্টাপ রিপোর্টার মোঃ রাজু আহমেদ: রাজশাহী জেলা যুবদলের অন্তর্গত কাটাখালি পৌরসভার যুবনেতা এস এম কাউসার আহমেদ মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গত রাতে হঠাৎ স্ট্রোক জনিত কারণে তার মৃত্যু হয়।
তার অকাল প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে পরিবার ও রাজনৈতিক অঙ্গনে। শোকাতুর পরিবারের প্রতি সমবেদনা জানাতে এবং তাদের খোঁজখবর নিতে মরহুমের বাড়িতে যান রাজশাহী জেলা যুবদলের নেতৃবৃন্দ।
পরিবারের পাশে দাঁড়িয়ে গভীর শোক প্রকাশ করেন এবং সান্ত্বনা জানান রাজশাহী জেলা যুবদলের আহ্বায়ক মাসুদুর রহমান স্বজন। এ সময় উপস্থিত ছিলেন জেলা যুবদলের সদস্য রাশিদুল ইসলাম, যুবনেতা শরিফুল ইসলাম শরিফ, জাহাঙ্গীর হোসেন জেমস, কাটাখালি পৌর স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সদস্য সচিব জাকির হোসেন, মেসবাহ উদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
সম্পাদকঃ মোঃ হায়দার আলী, নির্বাহী সম্পাদকঃ মোঃ সোহেল রানা। ৩৬০, সপুরা, বোয়ালিয়া, রাজশাহী হতে সম্পাদিত ও প্রকাশিত। যোগাযোগঃ মোবাইলঃ +৮৮-০১৭২৮৬৫৪৮০১, +৮৮-০১৭৯২১১৮৭৪৫ ইমেইলঃ news@amaderjonmovumi.com
Copyright © 2026 আমাদের জন্মভূমি. All rights reserved.