

চট্টগ্রামের পটিয়ায় শিশু অপহরণ, চিরকুট দিয়ে মুক্তিপণ দাবী, নানা: নাটকীয়তার পর লাশ উদ্ধার
এম, এ কাশেম, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম : চট্টগ্রামের পটিয়া পৌরসভার দক্ষিণ গোবিন্দার খীল এলাকার গ্যারেজ ব্যবসায়ী শাহ্ জাহানের মাত্র ৫ বছর বয়সী একমাত্র পুত্র মোঃ জায়হান ১৬ জুন দুপুরে বাড়ির সামনে খেলা করছিলো। এমতাবস্থায় তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিলো না। পরিবারের সদস্যরা আশপাশে অনেক খোঁজাখুঁজি করে ও তার কোনো সন্ধান না পাওয়ায় দিশেহারা হয়ে যায়।
নিখোঁজ হওয়ার কয়েক ঘণ্টা পর বাড়ির একটি কক্ষে বিছানার ওপর একটি হাতের লেখা চিরকুট পাওয়া যায়। চিরকুটে লেখা ছিলো, শিশুটি অপহরণ কারীদের কাছে রয়েছে এবং তাকে জীবিত ফেরত পেতে ৩ লাখ টাকা মুক্তিপণ দিতে হবে। একই সাথে বিষয়টি কাউকে জানালে শিশুটির লাশ পাওয়া যাবে বলেও হুমকি দেয়া হয়।
সন্তানকে ফিরে পাওয়ার আশায় উৎকণ্ঠায় রাত কাটায় পরিবার।
কিন্তু, পরদিন সকালে উপজেলার একটি ডোবা থেকে ছোট্ট জায়হানের মরদেহ উদ্ধার করা হয়। যে শিশুকে জীবিত ফিরে পাওয়ার অপেক্ষায় ছিলো তার পরিবার, শেষ পর্যন্ত তাকে নিথর অবস্থায় ফিরে পেতে হয়েছে!
ঘটনাটি এলাকাজুড়ে শোক ও ক্ষোভের জন্ম নেয় সর্ব সাধারণের মাঝে। সবাই বলাবলি করছেন-একটা নিষ্পাপ শিশুর কি দোষ থাকতে পারে এমন হত্যা কান্ডের ঘটনায়?
পুলিশ ঘটনা তদন্ত সাপেক্ষ ক্লু উদ্ঘাটনের চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে পাওয়া শেষ খবরে জানা গেছে।
আপনার মতামত লিখুন :