[msabcd_bangla_calendar display_view=”modern” format=”time_date_weekday” show_time=”1″ show_suffix=”1″ timezone=”Asia/Dhaka” color_primary=”#0073aa” color_bg=”#f8f9fa” font_size=”16px” border_radius=”10px”]

লালপুরে কদিমচিলানে ঢাকা অভিমুখী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে, সামান্য আহত ৫​জন”


sohel প্রকাশের সময় : জুন ১৫, ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন /
লালপুরে কদিমচিলানে ঢাকা অভিমুখী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে, সামান্য আহত ৫​জন”

লালপুর (নাটোর) প্রতিনিধি:নাটোরের লালপুর উপজেলার কদিমচিলান ইউনিয়নে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে ছিটকে পড়েছে। এতে বাসে থাকা প্রায় পাঁচ থেকে ছয়জন যাত্রী আহত হয়েছেন।​আজ ১৫ই জুন (সোমবার) বিকেলে পাবনা–ঢাকা মহাসড়কের কদিমচিলান এলাকায় এই দুর্ঘটনা ঘটে।​স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বিকেলে ঢাকা অভিমুখী একটি যাত্রীবাহী বাস ওই এলাকা পার হওয়ার সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে নেমে যায়। এতে বাসের ভেতরে থাকা ৫-৬ জন যাত্রী সাধারণ আঘাত পান। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।​খবর পেয়ে স্থানীয় লোকজনের সহায়তায় আহতদের উদ্ধার করা হয়। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আহতদের আঘাত গুরুতর নয়। তারা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

Bangla Photocard Generatorv3.7