

লালপুর (নাটোর) প্রতিনিধি:পরিবেশ রক্ষা ও জলবায়ু সহনশীলতা জোরদারে বর্তমান সরকারের অন্যতম নির্বাচনী অঙ্গীকার ‘দেশব্যাপী নদী-নালা-খাল, জলাধার খনন ও পুনঃখনন’ কার্যক্রমের অংশ হিসেবে নাটোরের লালপুরে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।আজ ১৩ জুন শনিবার লালপুর উপজেলা পরিষদ চত্বরসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এই বৃক্ষরোপণ করা হয়।উপজেলা পরিষদ ও শিক্ষা প্রতিষ্ঠান প্রাঙ্গণে চারা রোপণ করে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন লালপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বরকত উল্লাহ।এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আবীর হোসেনসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও সুধীজন।উদ্বোধনকালে বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় নদী ও জলাশয় পুনঃখননের পাশাপাশি ব্যাপক হারে বৃক্ষরোপণ করা অত্যন্ত জরুরি। সরকারের এই মহৎ উদ্যোগকে সফল করতে এবং লালপুর উপজেলাকে একটি সবুজ ও পরিবেশবান্ধব এলাকা হিসেবে গড়ে তুলতে সাধারণ মানুষকেও এগিয়ে আসার আহ্বান জানানো হয়।
আপনার মতামত লিখুন :