[msabcd_bangla_calendar display_view=”modern” format=”time_date_weekday” show_time=”1″ show_suffix=”1″ timezone=”Asia/Dhaka” color_primary=”#0073aa” color_bg=”#f8f9fa” font_size=”16px” border_radius=”10px”]

লালপুরে গভীর রাতে প্রশাসনের অভিযান: অবৈধ মাটি কাটার অপরাধে ২ জনের ২ লাখ টাকা জরিমানা”


sohel প্রকাশের সময় : মে ৩১, ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন /
লালপুরে গভীর রাতে প্রশাসনের অভিযান: অবৈধ মাটি কাটার অপরাধে ২ জনের ২ লাখ টাকা জরিমানা”

লালপুর (নাটোর) প্রতিনিধি:
নাটোরের লালপুরে কৃষিজমি ও নদী রক্ষার্থে গভীর রাতে টাস্কফোর্সের এক বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। উপজেলার পৃথক দুটি স্থানে অবৈধভাবে মাটি কাটার অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে দুই ব্যক্তিকে মোট ২ লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
​স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, অদ্য ৩১ মে রাত আনুমানিক ১ ঘটিকায় লালপুর উপজেলার ঢুষপাড়া নামক স্থানে অবৈধভাবে মাটি কাটার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে ঘটনার সত্যতা মেলায় অভিযুক্ত ব্যক্তি শামীম (৫০)-কে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুসারে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়।
​এর পরপরই, একই দিন রাত আনুমানিক ২:৩০ ঘটিকায় উপজেলার কয়লারডহর এলাকায় আরেকটি অভিযান চালানো হয়। সেখানে পদ্মা নদীর চর থেকে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে মো: মাহবুল ইসলাম (৪১) নামের এক ব্যক্তিকে একই আইনে আরও ১ লক্ষ টাকা জরিমানা করা হয়।
​অভিযান পরিচালনাকালে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল সার্বিক সহযোগিতা প্রদান করে।
​উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এলাকার কৃষিজমি এবং পদ্মা নদী রক্ষার্থে অবৈধ মাটি কাটা ও বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের এই কঠোর অভিযান অব্যাহত থাকবে।

Bangla Photocard Generatorv3.7