[msabcd_bangla_calendar display_view=”modern” format=”time_date_weekday” show_time=”1″ show_suffix=”1″ timezone=”Asia/Dhaka” color_primary=”#0073aa” color_bg=”#f8f9fa” font_size=”16px” border_radius=”10px”]

বাঘায় ভিজিএফের চাল বিতরণ: উপস্থিত এমপি আবু সাঈদ চাঁদ।


sohel প্রকাশের সময় : মে ২৫, ২০২৬, ৮:০৫ অপরাহ্ন /
বাঘায় ভিজিএফের চাল বিতরণ: উপস্থিত এমপি আবু সাঈদ চাঁদ।

সাজ্জাদ মাহমুদ সুইট, রাজশাহী।

রাজশাহীর বাঘা পৌরসভায় পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দুস্থ ও অসহায় পরিবারের মাঝে সরকারের ভিজিএফের (ভিলেজ গ্রুপ ফিডিং) চাল বিতরণ করা হয়েছে। সোমবার ( ২৫ মে) বাঘা পৌরসভা কার্যালয় চত্বরে আনুষ্ঠানিকভাবে এই চাল বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

চাল বিতরণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চারঘাট-বাঘা আসনের সংসদ সদস্য আবু সাঈদ চাঁদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘা পৌর বিএনপির সভাপতি কামাল হোসেন, সাধারণ সম্পাদক তফিকুল ইসলাম তফি।

চাল বিতরণকালে নেতৃবৃন্দ বলেন, এলাকার কোনো দরিদ্র ও অসহায় মানুষ যেন খাদ্যকষ্টে না ভোগে, সেজন্য প্রশাসন ও দলীয় নেতাকর্মী সকলেই তৎপর রয়েছে। সম্পূর্ণ স্বচ্ছতার সাথে প্রকৃত সুভোধিকারীদের মাঝে এই চাল বিতরণ নিশ্চিত করা হচ্ছে।

এ সময় বাঘা পৌরসভা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের স্থানীয় সিনিয়র নেতৃবৃন্দ, পৌরসভার কর্মকর্তা-কর্মচারী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। চাল পেয়ে এলাকার শত শত দরিদ্র ও দুস্থ পরিবারের মানুষের মুখে হাসির ঝিলিক দেখা যায়।

Bangla Photocard Generatorv3.7