[msabcd_bangla_calendar display_view=”modern” format=”time_date_weekday” show_time=”1″ show_suffix=”1″ timezone=”Asia/Dhaka” color_primary=”#0073aa” color_bg=”#f8f9fa” font_size=”16px” border_radius=”10px”]

লালপুরে মাদক সেবনের দায়ে যুবকের কারাদণ্ড ও জরিমানা”


sohel প্রকাশের সময় : মে ১৫, ২০২৬, ১১:১২ অপরাহ্ন /
লালপুরে মাদক সেবনের দায়ে যুবকের কারাদণ্ড ও জরিমানা”

লালপুর (নাটোর) প্রতিনিধি:
নাটোরের লালপুর থানায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে মাদক সেবনরত অবস্থায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওই মাদকসেবীকে সাজা প্রদান করা হয়।
​জানা গেছে,
​আজ ১৫ মে লালপুর থানা পুলিশের একটি বিশেষ দল মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে মাদক সেবনরত অবস্থায় হাতেনাতে আটক করা হয় শাকিল নামক এক যুবককে।উপজেলার হোসেনপুর গ্রামের মৃত ইদু প্রামানিকের পুএ মোঃশাকিল (২৬)দন্ডিত করেন।

​ভ্রাম্যমাণ আদালতের রায়
​আটককৃত ব্যক্তিকে লালপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবীর হোসেন-এর ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। বিজ্ঞ আদালত অপরাধ স্বীকারোক্তির ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাকে নিম্নোক্ত দণ্ড প্রদান করেন:
​১ মাসের বিনাশ্রম কারাদণ্ড
​১০০ টাকা জরিমানা
​ মাদকমুক্ত সমাজ গঠনে আইন প্রয়োগকারী সংস্থার পাশাপাশি স্থানীয় প্রশাসনের এমন অভিযান প্রশংসনীয়। মাদক সেবন ও বিক্রয় রোধে আপনার চারপাশের তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করুন

Bangla Photocard Generatorv3.7