[msabcd_bangla_calendar display_view=”modern” format=”time_date_weekday” show_time=”1″ show_suffix=”1″ timezone=”Asia/Dhaka” color_primary=”#0073aa” color_bg=”#f8f9fa” font_size=”16px” border_radius=”10px”]

চট্টগ্রামের মীরসরাইয়ের করেরহাট এলাকায় সন্ত্রাসী হামলায় আহত হওয়ার ৬ দিন চিকিৎসাধীন থাকার পর যুবদল কর্মীর মৃত্যু


sohel প্রকাশের সময় : মে ৯, ২০২৬, ২:৫২ অপরাহ্ন /
চট্টগ্রামের মীরসরাইয়ের করেরহাট এলাকায় সন্ত্রাসী হামলায় আহত হওয়ার ৬ দিন চিকিৎসাধীন থাকার পর যুবদল কর্মীর মৃত্যু

এম, এ কাশেম, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম : উত্তর চট্টগ্রামের মীরসরাই উপজেলার ১ নং করেরহাট ইউনিয়ন যুবদল কর্মী মোহাম্মদ মুরাদ হোসেন (২৩) করেরহাট এলাকায় এক সন্ত্রাসী হামলায় আহত হলে তাকে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।

৬ দিন মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় থাকার পর ৯ মে (শনিবার) সকালে মৃত্যু বরণ করেন।
উল্লেখ্য, গত ৩মে রাতে করেরহাটের পশ্চিম জোয়ার এলাকার বিদ্যুৎ গ্রীডের সামনে মুমূর্ষু অবস্থা মুরাদকে পাওয়া যায়।
মুরাদের স্ত্রী তানজিনা আক্তারের দাবি তার স্বামী মুরাদকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে।
মৃত্যু বরণকারী যুবদল কর্মী মুরাদ এর মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের দাগ রয়েছে বলে ডাক্তার এবং পুলিশের ভাষ্যে জানা গেছে।
তবে, কে, বা কারা এবং কি কারণে এমন ঘটনা ঘটিয়েছে তার কিছু ই জানা যায়নি।

Bangla Photocard Generatorv3.7