অপরাহ্ণ ০৮:১৩
শনিবার
১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

জ্যেষ্ঠ সাংবাদিক রেজাউল করিম রাজুর মাতা রিজিয়া বেগমের মৃত্যুতে রাসিক প্রশাসকের শোক


sohel প্রকাশের সময় : এপ্রিল ২৫, ২০২৬, ২:৩৬ অপরাহ্ন /
জ্যেষ্ঠ সাংবাদিক রেজাউল করিম রাজুর মাতা রিজিয়া বেগমের মৃত্যুতে রাসিক প্রশাসকের শোক

আমাদের জন্মভূমি নিউজ ডেক্স

দৈনিক ইনকিলাবের রাজশাহী ব্যুরো প্রধান ও জ্যেষ্ঠ সাংবাদিক এবং রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের ভাইস-চেয়ারম্যান জনাব রেজাউল করিম রাজুর মা রিজিয়া বেগম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের চেয়ারম্যান জনাব মোঃ মাহফুজুর রহমান রিটন মহোদয়। শনিবার এক শোক বিবৃতিতে এই শোক প্রকাশ করেন রাসিক প্রশাসক মহোদয়।

শোক বিবৃতিতে রাসিক প্রশাসক মহোদয় মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন ও তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

উল্লেখ্য, রিজিয়া বেগম আজ শনিবার সকাল ১১টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি ৫ ছেলে ও ৬ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। শনিবার বাদ এশা রাজশাহীর টিকাপাড়া ঈদগাহ মাঠে মরহুমার জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে টিকাপাড়া গোরস্থানেই তাঁর দাফন সম্পন্ন হবে।