পূর্বাহ্ণ ০১:২৯
বুধবার
৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

লালপুরে ৫৫ পিস ইয়াবা সহ ১জন আটক”


sohel প্রকাশের সময় : এপ্রিল ২১, ২০২৬, ৮:৩১ অপরাহ্ন /
লালপুরে ৫৫ পিস ইয়াবা সহ ১জন আটক”

লালপুর(নাটোর)প্রতিনিধিঃনাটোরের লালপুর উপজেলার চংধুপইল এলাকায় অভিযান চালিয়ে রুবেল হোসেন(৩২)নামের এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৫,সিপিসি-২, নাটোর ক্যাম্পের একটি আভিযানিক দল।এ সময় তার কাছে থেকে ৫৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
জানা যায়,গত২০এপ্রিল দিবাগত রাত সাড়ে ১০টায় তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রুবেল হোসেন লালপুর উপজেলার বাঁশবাড়ীয়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে বলে জানা গেছে।
২১শে এপ্রিল সকালে র‍্যাব-৫, সিপিসি-২, নাটোর‌ ক্যাম্পে সূত্রে জানায়,এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে নাটোর জেলার লালপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।