

নওগাঁ জেলা প্রতিনিধি
নওগাঁর মান্দা উপজেলার ভারশোঁ ইউনিয়নের মহানগর গ্রামে একটি পুকুর পুনঃখননের সময় মাটির নিচ থেকে একটি মূর্তি উদ্ধার করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ সোমবার বেলা আনুমানিক ১০টা ৩০ মিনিটের দিকে পুকুর খননকাজ চলাকালে শ্রমিকরা মাটির নিচে একটি অজ্ঞাত মূর্তি দেখতে পান। পরে বিষয়টি স্থানীয় লোকজন পুলিশকে অবহিত করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মূর্তিটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) খোরশেদ আলম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। উদ্ধার করা বস্তুটি থানায় আনা হয়েছে। এটি কী ধরনের মূর্তি, তা পরীক্ষা-নিরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে।
আপনার মতামত লিখুন :