

এম, এ কাশেম, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম : উত্তর চট্টগ্রামের মীরসরাইয়ে শ্বশুরবাড়ি যাওয়ার পথে দুর্বৃত্তচক্র এক ব্যবসায়ীর কাছ থেকে দেড় লাখ টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে।
এ সময় দুর্বৃত্তরা তাকে মারধর ও করে বলে জানান দেন ব্যবসায়ী।
মীরসরাই উপজেলার ১৩ নং মায়ানী ইউনিয়নের পূর্ব মায়ানী এলাকায় এ ঘটনা ঘটে বলে ভুক্তভোগী ব্যবসায়ী পারভেজ হোসেন জানান।
তিনি উপজেলার ১৫ নং ওয়াহেদপুর ইউনিয়নের মধ্যম ওয়াহেদপুর গ্রামের ৫ নং ওয়ার্ডের দুলাল মিয়া বাড়ির মহিউদ্দিনের পুত্র।
তিনি একটি কোম্পানির ডিলারশিপ ব্যবসার সাথে সংশ্লিষ্ট থেকে ব্যবসা পরিচালনা করে যাচ্ছেন।
গতকাল রাতে তিনি ব্যবসা প্রতিষ্ঠান ক্লোজড করে উক্ত নগদ টাকা নিয়ে বড় তকিয়া বাজার থেকে শশুর বাড়িতে যাওয়ার প্রাক্কালে প্রতি মধ্যে এমন ঘটনার শিকার হন।
মীরসরাই থানা পুলিশ ঘটনা জানতে পেরে ঘটনাস্থল এলাকা পরিদর্শন করে স্থানীয় লোকজনের সাথে কথা বলেন।
আপনার মতামত লিখুন :