অপরাহ্ণ ০৭:৪৭
বুধবার
১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহীর ১৮নং ওয়ার্ডে মশা নিধন কর্মসূচির উদ্বোধন করলেন যুবদল নেতা


sohel প্রকাশের সময় : এপ্রিল ১০, ২০২৬, ৯:৪৮ অপরাহ্ন /
রাজশাহীর ১৮নং ওয়ার্ডে মশা নিধন কর্মসূচির উদ্বোধন করলেন যুবদল নেতা

আমাদের জন্মভুমি ডেক্স
ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধ এবং জনস্বাস্থ্য সুরক্ষায় রাজশাহী মহানগরীর ১৮নং ওয়ার্ডে আজ শুক্রবার (১০ এপ্রিল) বিকেল ৪টায় একটি বিশেষ মশা নিধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
আসাম কলোনি রবের মোড় এলাকায় আয়োজিত এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজশাহী মহানগর যুবদলের সদস্য সচিব মো. রফিকুল ইসলাম রবি। আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদ রাজশাহী মহানগর শাখার সদস্য সচিব এবং রাজশাহী সিটি কর্পোরেশনের ১৮নং ওয়ার্ডের বিশিষ্ট সমাজসেবক ও কাউন্সিলর পদপ্রার্থী ইঞ্জি. মো. আরিফুজ্জামান সোহেলের উদ্যোগে এই জনকল্যাণমূলক কর্মসূচির আয়োজন করা হয়।
উদ্যোক্তা ইঞ্জি.আরিফুজ্জামান সোহেল বলেন, “এলাকার পরিচ্ছন্নতা এবং সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষায় যুবদল সবসময় রাজপথে সক্রিয় রয়েছে। মশার উপদ্রব থেকে নগরবাসীকে স্বস্তি দিতেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।”
এই কর্মসূচিতে স্থানীয় যুবদল, অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং এলাকার সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন