

মান্দা নওগাঁ প্রতিনিধি:
নওগাঁর মান্দা উপজেলায় কিছু সময়ের বৃষ্টি তে বজ্রপাতে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত যুবক উপজেলার ১৪ নং বিষ্ণুপুর ইউনিয়নের চকরামপুর মধ্যপাড়া গ্রামের মোঃ মোসলেম আলীর ছেলে পিন্টুর রহমান (৩৫)।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১২ মার্চ) সকালে হঠাৎ বৃষ্টি ও বজ্রপাত শুরু হলে পিন্টুর রহমান বাইরে অবস্থান করছিলেন। এ সময় বজ্রপাতে গুরুতর আহত হলে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে নেওয়ার চেষ্টা করেন। কিন্তু পথেই তার মৃত্যু হয়।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের পরিবার ও স্বজনদের মাঝে চলছে আহাজারি।
স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী জানান, হঠাৎ বজ্রপাতে এমন মর্মান্তিক ঘটনায় পুরো এলাকায় শোকের পরিবেশ বিরাজ করছে।
আপনার মতামত লিখুন :