[msabcd_bangla_calendar display_view=”modern” format=”time_date_weekday” show_time=”1″ show_suffix=”1″ timezone=”Asia/Dhaka” color_primary=”#0073aa” color_bg=”#f8f9fa” font_size=”16px” border_radius=”10px”]

আত্রাইয়ে পলিথিন ব্যবহার বন্ধে অভিযান


sohel প্রকাশের সময় : নভেম্বর ৭, ২০২৪, ৯:০৯ অপরাহ্ন /
আত্রাইয়ে পলিথিন ব্যবহার বন্ধে অভিযান

আব্দুল মজিদ মল্লিক, আত্রাই (নওগাঁ) থেকে: নওগাঁর আত্রাইয়ে উপজেলা ভূমি অফিসের আয়োজনে বৃহস্পতিবার (৭ নভেম্বর) বৈকালে জনসাধারণকে সম্পৃক্ত করে পলিথিন

ব্যবহার বন্ধে সচেতনতা মূলক অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সিনথিয়া হোসেন।

তিনি বলেন,বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন,১৯৯৫ এর ধারা ৬ (ক) ও ধারা ১৫ অনুযায়ী ১টি মামলায় ০১ জনকে ৫০০ শত টাকা অর্থদণ্ড এবং ১ কেজি

৪০০ গ্রাম পলিথিন জব্দ করা হয়েছে। এসময়ে পরিবেশ আইনটির সংশ্লিষ্ট ধারাসমূহ অভিযুক্ত ব্যক্তি ও উপস্থিত জনসাধারণকে

জানানোর মাধ্যমে সচেতন করা হয়।এসময় উপস্থিত ছিলেন আত্রাই থানা পুলিশের এ এসআই মোঃ বেলাল হোসেন প্রমুখ।

Bangla Photocard Generatorv3.7