[msabcd_bangla_calendar display_view=”modern” format=”time_date_weekday” show_time=”1″ show_suffix=”1″ timezone=”Asia/Dhaka” color_primary=”#0073aa” color_bg=”#f8f9fa” font_size=”16px” border_radius=”10px”]

মোহনপুরে আদর্শ শিক্ষক ফেডারেশন আয়োজিত শিক্ষক সমাবেশ


sohel প্রকাশের সময় : সেপ্টেম্বর ২১, ২০২৪, ৭:৪৩ অপরাহ্ন / ৯৬
মোহনপুরে আদর্শ শিক্ষক ফেডারেশন আয়োজিত শিক্ষক সমাবেশ

মোহনপুর প্রতিনিধিঃ
রাজশাহী মোহনপুর উপজেলায় ২১ সেপ্টেম্বর শনিবার সকাল ১১,০০ টার সময় উপজেলা হলরুমে আদর্শ শিক্ষক ফেডারেশন মোহনপুর শাখার আয়োজনে শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহনপুর সরকারী কলেজের অধ্যাপক মাহাবুর রহমান,পরিচালনা করেন ভারপ্রাপ্ত সভাপতি ও সহকারী শিক্ষক আব্দুল আজিজ।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আর্দশ শিক্ষক ফেডারেশন রাজশাহী পশ্চিম জেলা সভাপতি অধ্যাপক কামরুজ্জামান।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বেলঘরিয়া হাট ফাজিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা এফএম ইসমাইল আলম আল হাসানী,উপদেষ্টা অধ্যাপক জিএম আব্দুল আওয়াল, সাঁকোয়া বাকশৈল কামিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা আবুল কালাম আজাদ, প্রভাষক মাওলানা আব্দুল জলিল,অধ্যক্ষ রেজাউল হক, অধ্যক্ষ শরিফুল ইসলাম, সুপার নুরুজ্জামান সহ শিক্ষক বৃন্দ।

বক্তরা বলেন, শিক্ষকদের বৈষম্য দূর করা হবে এবং শিক্ষকেরা যেন সমাজের কাছে শ্রেষ্ঠত্ব অর্জন করতে পারেন তার জন্য বাংলাদেশ শিক্ষক ফেডারেশন কাজ করে যাবেন।

Bangla Photocard Generatorv3.7