[msabcd_bangla_calendar display_view=”modern” format=”time_date_weekday” show_time=”1″ show_suffix=”1″ timezone=”Asia/Dhaka” color_primary=”#0073aa” color_bg=”#f8f9fa” font_size=”16px” border_radius=”10px”]

রাজশাহীর মোহনপুর উপজেলার সাবেক চেয়ারম্যান সালাম গ্রেপ্তার


sohel প্রকাশের সময় : সেপ্টেম্বর ২১, ২০২৪, ১২:৪৪ অপরাহ্ন / ২০
রাজশাহীর মোহনপুর উপজেলার সাবেক চেয়ারম্যান সালাম গ্রেপ্তার

মোঃকাজী আবদুল হালিম
রাজশাহী নগরীর উপশহর নিউমার্কেট এলাকা থেকে মোহনপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এ্যাডভোকেট আব্দুস সালামকে গ্রেফতার করেছে পুলিশ। মোহনপুর থানা পুলিশ শুক্রবার রাত ৯টায় তাকে গ্রেফতার করে। তিনি রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সাবেক এমপি আয়েন উদ্দিনের দুলাভাই।

মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান বিষয়টি নিশ্চিত করে বলেন, আওয়ামী লীগ নেতা আব্দুস সালামের বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন অপরাধে মামলা রয়েছে। সে মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

এদিকে, আওয়ামী লীগ নেতা আবদুস সালামকে গ্রেফতারের পর এলাকায় মিষ্টি বিতরণ করেন বিএনপি নেতা কর্মীরা। শুক্রবার দিবাগত রাতেই মোহনপুরে বিভিন্ন এলাকায় মিষ্টি বিতরণ করা হয়। আব্দুস সালাম মোহনপুরের দুইবার উপজেলা চেয়ারম্যান ছিলেন

Bangla Photocard Generatorv3.7