মোঃকাজী আবদুল হালিম
রাজশাহী নগরীর উপশহর নিউমার্কেট এলাকা থেকে মোহনপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এ্যাডভোকেট আব্দুস সালামকে গ্রেফতার করেছে পুলিশ। মোহনপুর থানা পুলিশ শুক্রবার রাত ৯টায় তাকে গ্রেফতার করে। তিনি রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সাবেক এমপি আয়েন উদ্দিনের দুলাভাই।
মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান বিষয়টি নিশ্চিত করে বলেন, আওয়ামী লীগ নেতা আব্দুস সালামের বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন অপরাধে মামলা রয়েছে। সে মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে, আওয়ামী লীগ নেতা আবদুস সালামকে গ্রেফতারের পর এলাকায় মিষ্টি বিতরণ করেন বিএনপি নেতা কর্মীরা। শুক্রবার দিবাগত রাতেই মোহনপুরে বিভিন্ন এলাকায় মিষ্টি বিতরণ করা হয়। আব্দুস সালাম মোহনপুরের দুইবার উপজেলা চেয়ারম্যান ছিলেন
সম্পাদকঃ মোঃ হায়দার আলী, নির্বাহী সম্পাদকঃ মোঃ সোহেল রানা। ৩৬০, সপুরা, বোয়ালিয়া, রাজশাহী হতে সম্পাদিত ও প্রকাশিত। যোগাযোগঃ মোবাইলঃ +৮৮-০১৭২৮৬৫৪৮০১, +৮৮-০১৭৯২১১৮৭৪৫ ইমেইলঃ news@amaderjonmovumi.com
Copyright © 2026 আমাদের জন্মভূমি. All rights reserved.