[msabcd_bangla_calendar display_view=”modern” format=”time_date_weekday” show_time=”1″ show_suffix=”1″ timezone=”Asia/Dhaka” color_primary=”#0073aa” color_bg=”#f8f9fa” font_size=”16px” border_radius=”10px”]

কালাই হাসপাতালে নার্সদের কালো পতাকা মিছিল।


sohel প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৮, ২০২৪, ১১:০৬ পূর্বাহ্ন / ১৭
কালাই হাসপাতালে নার্সদের কালো পতাকা মিছিল।

সুকমল চন্দ্র বর্মন কালাই উপজেলা প্রতিনিধি :
জয়পুরহাটের কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নার্সদের কালো পতাকা মিছিল অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক মাকসুরা নূরের বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে এ মিছিল অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে হাসপাতালের নার্সরা কালো পতাকা মিছিল করে।

কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্সিং সুপারভাইজার মাসুদা বেগম জানান নার্সদের দাবি নিয়ে আমরা কালো পতাকা মিছিল করেছি। নার্সিং অধিদপ্তরের মহাপরিচালক, পরিচালক ও নার্সিং এবং মিডওয়াইফারি কাউন্সিলের প্রেসিডেন্ট ও রেজিস্ট্রার পদে উচ্চশিক্ষিত এবং অভিজ্ঞ নার্সদের নিয়োগ দেওয়া হোক। তিনি আরো জানান আমরা ঈদ কিংবা কোরবানির সময়ে ছুটি না কাটিয়ে মানুষকে সেবা দেয়, অথচ আমাদের সঙ্গে কত বৈষম্য। তাই আমরা এক দফা দাবি নিয়ে আজকে কালো পতাকা মিছিলে দাঁড়িয়েছি।

Bangla Photocard Generatorv3.7