[msabcd_bangla_calendar display_view=”modern” format=”time_date_weekday” show_time=”1″ show_suffix=”1″ timezone=”Asia/Dhaka” color_primary=”#0073aa” color_bg=”#f8f9fa” font_size=”16px” border_radius=”10px”]

শেখের চর বাবুরহাটে আইনশৃঙ্খলা নিয়ে মতবিনিময় করেন জেলা প্রশাসক।


sohel প্রকাশের সময় : অগাস্ট ১৬, ২০২৪, ১:৪০ পূর্বাহ্ন / ৬০
শেখের চর বাবুরহাটে আইনশৃঙ্খলা নিয়ে মতবিনিময় করেন জেলা প্রশাসক।

মোঃ মাসুদ স্টাফ রিপোটার
অদ্য ১৫/৮/২৪ ইং তারিখ বৃহস্পতিবার দুপুর সাড়ে বারোটায় গত ৫ ই আগস্ট ও পরবর্তী সময়ে নরসিংদী বাবুরহাট ব্যবসায়ীদের কাছ থেকে আইনশৃঙ্খলার বিষয়ে খোঁজখবর নেন নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এবং নরসিংদীতে দায়িত্বে থাকা লেফটেন্যান্ট কর্নেল ফাহিম মাহমুদ(পিএসসি)
এ সময় উপস্থিত ছিলেন নরসিংদী চেম্বার অফ কমার্সের প্রেসিডেন্ট আলহাজ্ব মোমেন মোল্লা, আমানত শাহ গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব হেলাল মিয়া, চেম্বার অফ কমার্সের পরিচাল রফিকুল ইসলাম, কাজিমুদ্দিন, আলামিন রহমান, মোতালিব মিয়া,আনিস ভূঁইয়া, শীলমান্দী ইউনিয়ন বিএনপির সভাপতি মিলন মিয়া, সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন, নরসিংদী জেলা যুবদলের যুগ্ন আহবায়ক মেরাজ, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আল আমিন পাটোয়ারী, মোহাম্মদ আমিনুল হক আমীর মাধবদী পৌর শহর, ছাত্র সমন্বয়ক রিভু প্রমুখ। নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সকল ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, আপনারা এলাকাবাসীর সকলে মিলে বাংলাদেশের মধ্যে একটি অন্যতম বাজার বাবুরহাট পাহারা দিয়েছেন, সকল জাতি সকল ধর্মের মানুষ এ বাজারে মিলেমিশে ব্যবসা করছে, আপনাদের সকলকে ধন্যবাদ জানাই বাবুরহাট বাজারে কোনরকম সমস্যা সৃষ্টি হয় নাই এ কৃতিত্ব আপনাদের ,ভবিষ্যতে যাতে কোন সমস্যা না হয় সে দিকে খেয়াল রাখতে হবে সকলের।

Bangla Photocard Generatorv3.7