[msabcd_bangla_calendar display_view=”modern” format=”time_date_weekday” show_time=”1″ show_suffix=”1″ timezone=”Asia/Dhaka” color_primary=”#0073aa” color_bg=”#f8f9fa” font_size=”16px” border_radius=”10px”]

মোহনপুরে সড়ক দুর্ঘটনায় এনজিও কর্মী নিহত


sohel প্রকাশের সময় : জুন ২১, ২০২৪, ১২:০৭ পূর্বাহ্ন / ১৩
মোহনপুরে সড়ক দুর্ঘটনায় এনজিও কর্মী নিহত

রাজশাহী মোহনপুর প্রতিনিধিঃ
রাজশাহীর মোহনপুর উপজেলার গোছা বাজারে অটোরিক্সা উল্টে কমরেশ (৪২) নামে এক যাত্রী নিহত হয়েছেন। তিনি নওগাঁর মান্দা উপজেলার রায়পুর এলাকার অধির চন্দ্র সরকারে ছেলে। নিহত কমরেশ তানোর উপজেলার কামারগাঁ শ্বশুর বাড়িতে দাওয়াত খেয়ে বাড়ি ফিরছিলেন। তিনি একজন এনজিও কর্মী বলে জানা গেছে। বৃহস্পতিবার (২০ জুন) বিকেল সোয়া ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতের লাশ মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্থানান্তর করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা।

উপজেলা ফায়ার সর্ভিস ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২০ জুন) বিকেল সোয়া ৪ টার দিকে কেশরহাট কামারগাঁ সড়কের গোছা বাজারের ২০০ মিটার পশ্চিমে অটোরিকশা উল্টে গিয়ে খাদে পড়ে কমরেশের উপর চাপা পড়লে তিনি গুরুতর আহত হন। এ ঘটনায় তাৎক্ষণিক স্হানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে দ্রূত মোহনপুর ফায়ার সার্ভিস ষ্টেশনের সদস্যরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স নিয়ে যান। এসময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন।
এ বিষয়ে মোহনপুর ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার নিতাই চন্দ্র জানান, আমরা খবর পেয়ে দ্রূত তাকে উদ্ধার করে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Bangla Photocard Generatorv3.7