[msabcd_bangla_calendar display_view=”modern” format=”time_date_weekday” show_time=”1″ show_suffix=”1″ timezone=”Asia/Dhaka” color_primary=”#0073aa” color_bg=”#f8f9fa” font_size=”16px” border_radius=”10px”]

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২১


sohel প্রকাশের সময় : মার্চ ২১, ২০২৪, ৮:২১ অপরাহ্ন / ১৯
রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২১

জন্মভূমি নিউজ ডেক্স

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে মোট ২১ জনকে আটক করা হয়েছে। বুধবার (২০ মার্চ) রাজশাহী মহানগরীর থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বোয়ালিয়া মডেল থানা-৫ জন, রাজপাড়া থানা-২ জন, মতিহার থানা-৬ জন, কাটাখালী থানা-২ জন, শাহমখদুম থানা-৪ জন, দামকুড়া থানা-১ জন ও ডিবি পুলিশ-১ জনকে আটক করে।

যার মধ্যে ৬ জন ওয়ারেন্টভূক্ত আসামি, ৬ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

মাদক মামলায় অভিযুক্ত আসামিদের হেফাজত হতে ৮২.১০ গ্রাম হেরোইন, ৪০ পিস ইয়াবা ও ৬৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করে।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

Bangla Photocard Generatorv3.7