জন্মভূমি নিউজ ডেক্স
রাজশাহী মহানগরীর শাহমখদুম থানার সিঅ্যান্ডবি মাঠ থেকে তিন বছরের এক শিশুকে উদ্ধার করে অভিভাবকের কাছে ফিরিয়ে দেয়া হয়েছে। রাজশাহী নগরীর শাহমখদুম থানা পুলিশ গতকাল বিকেলে শিশুটিতে উদ্ধারের পর তার পরিবারের কাছে ফিরিয়ে দেয়।
নগর পুলিশ জানায়, গতকাল সোমবার বিকেল ৪ টায় রাজশাহী মহানগরীর শাহমখদুম থানার সিঅ্যান্ডবি মাঠে স্থানীয়রা কান্নারত অবস্থায় তিন বছরের এক শিশু দেখতে পায়। শিশুটি নাম ও ঠিকানা বলতে না পারায় তারা শাহমখদুম থানায় জানানো হয়। সংবাদ পেয়ে থানা পুলিশ শিশুটিকে উদ্ধার করে থানায় নেয়।
এরপর শাহমখদুম থানা পুলিশ শিশু সাব্বিরের বাব-মায়ের সন্ধানে কাজ শুরু করে। পাশাপাশি তিনি ওয়ার্ড কাউন্সলরের সহযোগিতায় থানা এলাকায় মাইকিং-এর ব্যবস্থা করেন। মাইকিং শুনে সাব্বিরের মা থানায় উপস্থিত হন।
পরবর্তীতে শিশু সাব্বিরকে তার মায়ের কাছে প্রদান করা হয়। সাব্বিরের মা জানায়, সাব্বির বাড়িতে খেলছিল। খেলতে খেলতে বাড়ির বাহিরে গিয়ে পথ হারিয়ে ফেলে। শিশু সাব্বিরকে ফিরে তার মা অত্যন্ত আনন্দিত। নগর পুলিশের দায়িত্বশীল আচরণের জন্য তিনি আরএমপি’র শাহমখদুম থানা পুলিশকে ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সম্পাদকঃ মোঃ হায়দার আলী, নির্বাহী সম্পাদকঃ মোঃ সোহেল রানা। ৩৬০, সপুরা, বোয়ালিয়া, রাজশাহী হতে সম্পাদিত ও প্রকাশিত। যোগাযোগঃ মোবাইলঃ +৮৮-০১৭২৮৬৫৪৮০১, +৮৮-০১৭৯২১১৮৭৪৫ ইমেইলঃ news@amaderjonmovumi.com
Copyright © 2026 আমাদের জন্মভূমি. All rights reserved.