[msabcd_bangla_calendar display_view=”modern” format=”time_date_weekday” show_time=”1″ show_suffix=”1″ timezone=”Asia/Dhaka” color_primary=”#0073aa” color_bg=”#f8f9fa” font_size=”16px” border_radius=”10px”]

রাজশাহীতে বিদ্যালয়ের পুকুরে মিললো কিশোরের অর্ধগলিত লাশ


sohel প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১৯, ২০২৪, ৫:৩২ অপরাহ্ন / ১৫
রাজশাহীতে বিদ্যালয়ের পুকুরে মিললো কিশোরের অর্ধগলিত লাশ

নিজস্ব প্রতিবেদক

রাজশাহীর হাজী মুহম্মদ মহসিন সরকারী উচ্চ বিদ্যালয়ের পুকুরে থেকে আগুনে পোড়া যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৯ ফেব্রুয়ারী) সকাল ৯টার দিকে বিদ্যালয়ের পুকুরে শরীরে ব্যান্ডেজ জড়ানো লাশ ভাসতে দেখেন এলাকাবাসী। পরে তারা ফায়ার সার্ভিস ও রাজপাড়া থানায় ফোন দিলে ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা এসে লাশ উদ্ধার করে।

নিহত কিশোরের নাম নাভিদ ইসলাম (১৫) । নাভিদ নগরীর তেরোখাদিয়া এলাকার খাদেমুল ইসলাম ও রিতা বেগমের স্কুল পড়ুয়া ছেলে।

নিহতের মা রিতা বেগম জানান, আমার ছেলে মানসিক ভারসাম্যহীন। কিছুদিন আগে নিজের শরীরে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করে। পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে ভর্তি করা হয়। আজ সকাল ৭.১৮ মিনিটে সে হাসপাতাল থেকে পালিয়ে আসে। আমরা অনেক খোঁজাখুঁজি করে তাকে পাইনি। তারমধ্যে সবসময় আত্মহত্যা কাজ করে। সে বাঁচতে চাইতো না।

ঘটনাস্থল থেকে পুলিশ জানায়, লাশটি ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Bangla Photocard Generatorv3.7