[msabcd_bangla_calendar display_view=”modern” format=”time_date_weekday” show_time=”1″ show_suffix=”1″ timezone=”Asia/Dhaka” color_primary=”#0073aa” color_bg=”#f8f9fa” font_size=”16px” border_radius=”10px”]

চট্টগ্রামের মীরসরাইয়ে চেয়ারম্যান ও মেম্বারের জন্য যারা বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী তাদের অতীত পজিশন এবং বর্তমানে অধিক টাকার মালিক হওয়ার বিষয়টি খতিয়ে দেখার দাবি অনেকের


sohel প্রকাশের সময় : নভেম্বর ২৫, ২০২৬, ১১:১০ অপরাহ্ন / ০
চট্টগ্রামের মীরসরাইয়ে চেয়ারম্যান ও মেম্বারের জন্য যারা বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী তাদের অতীত পজিশন এবং বর্তমানে অধিক টাকার মালিক হওয়ার বিষয়টি খতিয়ে দেখার দাবি অনেকের
শুনুন বাংলায় Ready

এম, এ কাশেম, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম : উত্তর চট্টগ্রামের মীরসরাইয়ে চেয়ারম্যান ও মেম্বারের জন্য যারা বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী তাদের অতীত পজিশন এবং বর্তমানে অধিক টাকার মালিক হওয়ার বিষয়টি খতিয়ে দেখার দাবি বিএনপি’র নিবেদিত প্রাণ অনেক নেতা কর্মীর।
সূত্র মতে, আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় ভাবে প্রার্থী মনোনয়ন প্রসঙ্গে সারাদেশে যদি ও বা কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক এক-ই অবস্থা।
তবে, আলোচ্য বিষয়: উত্তর চট্টগ্রামের মীরসরাই উপজেলা।
এখানে ও বিএনপি’র কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক মীরসরাই আসনের এমপি নুরুল আমিন দায়িত্ব রত: জ্ঞান-বুদ্ধি সম্পন্ন দলীয় নের্তৃবৃন্দের পরামর্শ করে তার পর দলীয় ভাবে চেয়ারম্যান ও মেম্বারের তালিকা করে তা ঘোষণা করবেন।
দলের কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক এখানকার এমপি নুরুল আমিন দীর্ঘ দিনের রাজপথের একজন সংগ্রামী নেতা হিসেবে বর্তমানে যে বা যারা চেয়ারম্যান ও মেম্বারের জন্য হাঁকডাক ছেড়ে চষে বেড়াচ্ছেন সর্বোত্র তাদের সম্পর্কে ভালো ভাবে জানা থাকার কথা।
সুতরাং, তিনি যদি কোনো ক্রমে ভুল করে বা কারো দুরভিসন্ধিমূলক বুদ্ধি-ফরামর্শে যাকে তাকে মনোনয়ন দিয়ে দেন তাহলে নির্বাচনে জয়লাভ করলে ও কিন্তু দলের আগামীর জন্য চরম ক্ষতি করে বসবে। এমনকি এমপি নুরুল আমিন এর নিজের মান সম্মানের জন্য ও পথের কাঁটা হয়ে দাঁড়াতে পারে। এমনটা-ই মনে করছেন দলের তৃণমূল পর্যায়ের সাধারণ নেতা কর্মীরা। সূত্র মতে, নুরুল আমিন এমপি দীর্ঘদিন ধরে যে বা যারা চেয়ারম্যান ও মেম্বারের জন্য প্রার্থী হয়ে দল থেকে মনোনয়ন পাওয়ার দৌড়ঝাঁপ চালিয়ে যাচ্ছেন তাদের বিষয়ে বিস্তারিত খবরাখবর নিয়ে আসছেন। আর সেই নিরীখেই বিচার বিবেচনা সাপেক্ষ দল থেকে মনোনয়ন দেয়ার বিষয়টা প্রায় চুড়ান্ত পর্যায়ে রয়েছে বলে ঘনিষ্ঠ সূত্র থেকে উঠে আসছে বিষয়টি। দলের প্রবীণ একাধিক নের্তৃবৃন্দ দলীয় পত্রিকার একমাত্র সাংবাদিক হিসেবে এই প্রতিবেদককে জানান, দলীয় সরকারের জন্য যেমন দলের জন্য ও তেমন গুরুত্বপূর্ণ স্থানীয় সরকার নির্বাচন এবং নির্বাচিত প্রতিনিধিরা।আর সেই নিরীখে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে যে বা যারা জনপ্রতিনিধি নির্বাচিত হয়ে আসবেন তাদের মাধ্যমে দল এবং দলীয় সরকারের ভীত মজবুত হবে।
আর সেই জন্য যে বা যাদেরকে দল থেকে মনোনয়ন দেয়া হবে তাদের বিষয়ে ভালো করে যাচাইবাছাই করে তারপর মনোনয়ন দেয়ার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনায় রাখতে হবে। প্রাসঙ্গিক ক্রমে দলের প্রবীণ ও বুদ্ধি জ্ঞান সম্পন্ন একাধিক নের্তৃবৃন্দরা তাদের অভিমত ব্যক্ত করতে গিয়ে বলেছেন- আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দল থেকে চেয়ারম্যান ও মেম্বারের জন্য মনোনয়ন চুড়ান্ত করার আগে অন্যান্য বিষয়ের আগে ভালো করে খবর নিয়ে দেখার দরকার রয়েছে যে, আওয়ামী লীগের ১৭ বছরে যে বা যারা দল থেকে মনোনয়ন প্রত্যাশা করছেন তাদের প্রকাশ্য ভুমিকা কি ছিলো। এবং কে বা কারা নিজের এলাকা বাদ দিয়ে শহর কেন্দ্রীক হয়ে আরাম আয়েসে দিন রজনী পার করেছিলো। আর কে বা কারা বছরের পর বছর বিদেশ বিভূঁইয়ে কাটিয়ে এখন দলের সু’সময়ে এলাকায় অবস্থান নিয়ে চেয়ারম্যান ও মেম্বার হওয়ার খায়েস ধারণ করে যাচ্ছে।
এ ছাড়া সবচেয়ে বড়ো বিষয় হচ্ছে- গত ৫ আগস্ট শেখ হাসিনার পলায়ন এবং আওয়ামী লীগ সরকারের পতনের পর পর-ই কে বা কারা আওয়ামী লীগের যে সব নেতা ও সন্ত্রাসীদের কারণে বিএনপি’র হাজার হাজার নেতা কর্মী ঘর বাড়ি ছাড়া হয়ে মানবেতর জীবন কাটাতে বাধ্য হয়েছিলো সেই সব নেতা ও সন্ত্রাসীদের লাখ লাখ-কোটি টাকার ব্যবসা নিজের নিয়ন্ত্রণে নিয়ে তাদেরকে জামাই আদরে এলাকা ত্যাগ করতে সহযোগিতা করে নিজেরা রাতারাতি লাখোপতি-কোটিপতি বনে গিয়ে এখন সেই টাকা খরচ করে ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থী হতে চাচ্ছে। অন্যান্য যারা রয়েছে তাদের বিষয়ে দলের বৃহত্তর স্বার্থে খবর রাখার পাশাপাশি অত্যাধিক গুরুত্ব দিয়ে দেখতে হবে- ৫ আগষ্টের আগে যে বা যাদের মাত্র ১০০ টাকা ও খরচ করার ক্যাপাসিটি ছিলো না তারা এখন লাখোপতি- কোটিপতি বনে গেলো কি ভাবে।
আর যারা অতীত আওয়ামী লীগের শাসনামলে মাত্র ১০-২০ টাকার অভাবে ঘর/বাড়ি-বাসা থেকে মীরসরাই সদর বা বারইয়ারহাট সহ অন্যান্য বাজার গুলোতে ও নিয়মিত প্রতিদিন আসতে পারতো না গাড়ি ভাড়ার অভাবে তাদের মধ্যে কে বা কারা এখন দামি দামি পোশাক পরিধান করে ভালো মানের প্রাইভেট কার, মাইক্রো এবং কেউ কেউ মোটরসাইকেল হাঁকিয়ে রাজকীয় ভাবে যত্রতত্র অবাধে চলাফেরা করে যাচ্ছে। এর বাইরে যাদের অতীত সময়ে ঘরবাড়ি ছিলো যেমন তেমন ৫ আগষ্টের পর থেকে তাদের ওই জায়গায় বিল্ডিং নির্মাণ সহ আরো বহুবিধ: খবর নিয়ে তার পর দল নিবেদিত ব্যাক্তি বিশেষকে প্রাধান্য দিয়ে চেয়ারম্যান ও মেম্বারের জন্য দলীয় ভাবে মনোনয়ন দেয়ার প্রয়োজন রয়েছে বলে ও মনে দল প্রাণ নিবেদিত নেতা কর্মীরা। অত্যধিক অভিজ্ঞতা সম্পন্ন বিএনপি’র নের্তৃবৃন্দরা মনে করেন- সংশ্লিষ্ট বিষয়ে অনভিজ্ঞ, উপরে বিএনপি’র সাইনবোর্ড ভিতরে আওয়ামী লীগের সাথে লিয়াজোঁ করে চলা লম্বা-মোটা এবং অধিক টাকার মালিক হওয়া ব্যাক্তিরা দল থেকে যদি মনোনয়ন পেয়ে বসে তাহলে দলের জন্য চরম ক্ষতি হবে।
চতুর্দিক বিষয়ে বিচার-বিবেচনা করে চেয়ারম্যান ও মেম্বারের জন্য মনোনীত করার সার্বিক জ্ঞান-বুদ্ধি নুরুল আমিন এমপি’র রয়েছে উল্লেখ করে দলের ওই সব প্রবীণ নের্তৃবৃন্দরা বলেন, নুরুল আমিন এমপি’র আশপাশে থাকা অতীত সময়কার আওয়ামী দালাল ও চাটুকাররা কোনো ক্রমে যদি প্রার্থী বিবেচনায় যদি ভুল করিয়ে ঘোষণা দিয়ে বসে তাহলে একদিকে যেমন দলের জন্য ক্ষতি হবে ঠিক তেমনি এমপি নুরুল আমিন এর জন্য ও আগামীর সর্বদিক দিয়ে প্রতিবন্ধকতার সৃষ্টি হবে।

2

2