[msabcd_bangla_calendar display_view=”modern” format=”time_date_weekday” show_time=”1″ show_suffix=”1″ timezone=”Asia/Dhaka” color_primary=”#0073aa” color_bg=”#f8f9fa” font_size=”16px” border_radius=”10px”]

রুয়েটে গবেষণা চুক্তি স্বাক্ষর, পাবলিক প্রকিউরমেন্ট রুলস নিয়ে প্রেজেন্টেশন


sohel প্রকাশের সময় : নভেম্বর ১৫, ২০২৬, ১০:০৩ অপরাহ্ন / ০
রুয়েটে গবেষণা চুক্তি স্বাক্ষর, পাবলিক প্রকিউরমেন্ট রুলস নিয়ে প্রেজেন্টেশন
শুনুন বাংলায় Ready

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) অর্থবছর ২০২৬-২৭-এর গবেষণা কার্যক্রমের আওতায় সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর এবং পাবলিক প্রকিউরমেন্ট রুলসের ওপর বিশেষ প্রেজেন্টেশন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৫ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের কনফারেন্স কক্ষে গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুয়েটের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ আখতার হোসেন, মেকানিক্যাল অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ নুরুল ইসলাম, অ্যাপ্লাইড সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ আল-আমিন-আল-আজাদউল ইসলাম এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. বশির আহমেদ।
গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. আব্দুল খালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে পাবলিক প্রকিউরমেন্ট রুলসের বিভিন্ন দিক, প্রয়োগ ও সংশ্লিষ্ট বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা এবং বিশেষ প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের গবেষণা কার্যক্রমের অগ্রগতি ও সংশ্লিষ্ট প্রশাসনিক প্রক্রিয়া নিয়ে গুরুত্বারোপ করা হয়।#
—

2

2