অপরাহ্ণ ০৯:৫৬
রবিবার
১১ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামের সীতাকুণ্ডে প্রাইভেট পড়তে যাওয়ার পথে স্কুলছাত্রীর ওপর হামলা, স্বর্ণালঙ্কার ছিনতাই, শিক্ষার্থীদের নিরাপত্তা দাবি


sohel প্রকাশের সময় : অক্টোবর ২৫, ২০২৬, ৮:৩৩ অপরাহ্ন / ০
চট্টগ্রামের সীতাকুণ্ডে প্রাইভেট পড়তে যাওয়ার পথে স্কুলছাত্রীর ওপর হামলা, স্বর্ণালঙ্কার ছিনতাই, শিক্ষার্থীদের নিরাপত্তা দাবি
শুনুন বাংলায় Ready

এম, এ কাশেম, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম : চট্টগ্রামের সীতাকুণ্ডে প্রাইভেট পড়তে যাওয়ার পথে নাফিয়া সুলতানা (১৫) নামের দশম শ্রেনীর এক ছাত্রীর ওপর দুই মুখোশধারী যুবক হামলা করে তার কাছে থাকা স্বর্ণালঙ্কার লুটে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
২৫ অক্টোবর (রবিবার) সকাল ৯টার সময় সীতাকুন্ডের নুনাছড়া-জাফরনগর সড়কে এই ঘটনা বলে ভুক্তভোগী শিক্ষার্থী জানিয়েছে।
আহত শিক্ষার্থী নাফিয়া সুলতানা জানায়, জাফরনগর অপর্ণাচরণ উচ্চ বিদ্যালয়ের পাশে দিয়ে প্রাইভেট পড়তে যাওয়ার সময় এই ঘটনাটি ঘটে।
তার ভাষ্যমতে, সিএনজি চালিত একটি অটোরিক্সায় আসা দুই যুবক পথ আটকে তার গলার চেইন ও কানের দুল ছিনিয়ে নেয়ার সময় বাঁধা দেয়ার করলে উক্ত দুই যুবক ছুরি দিয়ে তার মুখ ও মাথা সহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে স্বর্ণালঙ্কার ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
ভুক্তভোগী শিক্ষার্থী দাবি করে বলেন, এর আগে ও একই যুবকরা তাকে পথ আটকে এক শিক্ষকের বিষয়ে জানতে চেয়েছিলো এবং বিষয়টি কাউকে না জানাতে ও হুমকি দিয়েছিলো।
প্রাসঙ্গিক বিষয়ে সীতাকুণ্ড মডেল থানার ওসি মইনুল ইসলাম স্থানীয় সংবাদ কর্মীদের জানান, বিষয়টি জানতে পেরে ভুক্তভোগীর বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে এবং ঘটনা খতিয়ে দেখা হচ্ছে।
শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত ও জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন অভিভাবক সহ স্থানীয় অধিবাসীরা।

2

2