
মোহনপুর (রাজশাহী) প্রতিনিধিঃ
রাজশাহীর মোহনপুর উপজেলার ৩নং রায়ঘাটি ইউনিয়নে দলীয় কার্যালয়ে (কামারপাড়াতে) রবিবার ৪ই অক্টোবর উপজেলা বিএনপির নির্বাচিত সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান শামিমুল ইসলাম মুন এবং সাধারণ সম্পাদক মাহবুব আর রশিদের বিরুদ্ধে অশ্লীল, কুরুচিপূর্ণ বক্তব্য দেন উপজেলা সাংগঠনিক সম্পাদক-২ সাহিন আকতার শামসুজ্জোহা।
অশ্লীল, কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে সোমবার ৫ই অক্টোবর বিকালে রায়ঘাটি ইউনিয়ন বিএনপির দলীয় কার্যালয়ে প্রতিবাদ সভা করেন ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী বৃন্দ।
সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি রুস্তম আলী, পরিচালনা করেন সাধারণ সম্পাদক রেজাউল হক।
এই সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আলামিন হোসেন, সাবেক সাংগঠনিক সম্পাদক মহরম আলী, সাহেব আলী, আবুল খয়ের, যুবদল নেতা আফজাল হোসেন রতন, হিমেল, ইকবাল হোসেন সহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী বৃন্দ। বক্তারা বলেন, আগামী ৩দিনের মধ্যে কুরুচিপূর্ণ বক্তব্য প্রত্যাহার না করলে সাহিন আকতার শামসুজ্জোহা বিরুদ্ধে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।
আপনার মতামত লিখুন :