পূর্বাহ্ণ ০৫:৩৬
মঙ্গলবার
২২ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

নবাগত ওসি মোঃ নাজমুল হকের গোমস্তাপুর থানায় যোগদান


sohel প্রকাশের সময় : অক্টোবর ৫, ২০২৬, ৮:০৮ অপরাহ্ন / ০
নবাগত ওসি মোঃ নাজমুল হকের গোমস্তাপুর থানায় যোগদান
শুনুন বাংলায় Ready

মোঃ মুনিরুল ইসলাম, স্টাফ রিপোর্টার, চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর থানায় নবাগত অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে জনাব মোঃ নাজমুল হক যোগদান করেছেন। সোমবার (৫ অক্টোবর) সন্ধ্যায় তিনি গোমস্তাপুর থানায় আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন।
দায়িত্ব গ্রহণের পর নবাগত ওসি মোঃ নাজমুল হক থানার পুলিশ সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
তিনি বলেন,আইনশৃঙ্খলা রক্ষা, মাদক ও অপরাধ দমন এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করাই হবে তাঁর প্রধান অগ্রাধিকার। এ ক্ষেত্রে তিনি গোমস্তাপুরবাসী ও স্থানীয় গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করেন।
নবাগত ওসি মোঃ নাজমুল হকের যোগদানে গোমস্তাপুর থানার কার্যক্রম আরও গতিশীল হবে—এমন প্রত্যাশা স্থানীয়দের।
গোমস্তাপুর থানায় নবাগত ওসি মোঃ নাজমুল হককে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

2

2