

নিজেস্ব প্রতিবেদক সাগর,
নওগাঁর নিয়ামতপুর উপজেলার ১ নম্বর হাজীনগর ইউনিয়নের হাসুরা মৌজায় বৃহৎ বনায়ন কর্মসূচির আওতায় ২০ কিলোমিটার স্ট্রিপ বাগানে প্রায় ২০ হাজার চারা রোপণ করা হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) এ বনায়ন কর্মসূচির উদ্বোধন করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।
বনায়ন কর্মসূচির আওতায় ১৫ প্রজাতির বিভিন্ন গাছের চারা রোপণ করা হয়। ক্রসড্রাম থেকে বেলট্রি মৌজার রাজ্জাক চেয়ারম্যানের জমি পর্যন্ত এবং ভায়া হাসুরা মৌজার শিবেরশ্বরের জমি থেকে পলাশের জমি পর্যন্ত খাড়ির উভয় পাড়ে এ বনায়ন কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে।
কর্মসূচিতে বন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টরা জানান, বৃহৎ এ বনায়ন কর্মসূচির মাধ্যমে এলাকার সবুজায়ন বৃদ্ধি, পরিবেশ সংরক্ষণ ও জীববৈচিত্র্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় এ ধরনের উদ্যোগ কার্যকর ভূমিকা রাখবে।
আপনার মতামত লিখুন :