[msabcd_bangla_calendar display_view=”modern” format=”time_date_weekday” show_time=”1″ show_suffix=”1″ timezone=”Asia/Dhaka” color_primary=”#0073aa” color_bg=”#f8f9fa” font_size=”16px” border_radius=”10px”]

৫ সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম লংমার্চ উপলক্ষে মীরসরাইয়ের পথসভার বিভিন্ন দিক্ নিয়ে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন ১১ দলীয় ঐক্য।


sohel প্রকাশের সময় : সেপ্টেম্বর ৫, ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন /
৫ সেপ্টেম্বর ঢাকা থেকে  চট্টগ্রাম লংমার্চ উপলক্ষে মীরসরাইয়ের পথসভার বিভিন্ন দিক্ নিয়ে স্থানীয় সাংবাদিকদের  সাথে মতবিনিময় করেছেন ১১ দলীয় ঐক্য।

এম, এ কাশেম, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম : জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের ৫ সেপ্টেম্বর’র লংমার্চ’র আগের দিন
৪ সেপ্টেম্বর (শুক্রবার) বাদ আছর মীরসরাই উপজেলা সদরে অবস্থিত ‘পার্ক ইন রেস্তোরাঁ’য় স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় মিলিত হয়েছেন ১১ দলীয় ঐক্যের নের্তৃবৃন্দরা।
মীরসরাই উপজেলা জামায়াতে ইসলামীর আমির নুরুল কবিরের উপস্থাপনা ও চট্টগ্রাম উত্তর জেলা জামাতে ইসলামীর সহ সেক্রেটারী অধ্যাপক ফজলুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতে ইসলামীর আমির মোঃ আলা উদ্দিন শিকদার। বিশেষ অতিথি ছিলেন সুপ্রিম কোর্টের সাবেক ডেপুটি এটনী জেনারেল ও সিনিয়র আইনজীবী এডভোকেট সাইফুর রহমান। এতে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের
চট্টগ্রাম উত্তর জেলা সভাপতি জাফর উল্যাহ নিজামী, মীরসরাই উপজেলার সভাপতি মাওলানা মফিজুল হক, এনসিপির মীরসরাই উপজেলার সমন্বয়ক আরিফুর রহমান,
চট্টগ্রাম উত্তর জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি জসিম উদ্দিন আজাদ, মীরসরাই জামায়াতে ইসলামীর বায়তুল মাল সম্পাদক নিজাম উদ্দিন, মীরসরাই পৌরসভা জামায়াতের আমির শিহাব উদ্দিন, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্র শিবিরের সভাপতি রায়হান উদ্দিন, মীরসরাই উপজেলা ছাত্র শিবিরের সভাপতি শাকিবুল ইসলাম।
বক্তারা বলেন, লং মার্চ গন ভোটের রায় বাস্তবায়ন, গণহত্যার বিচার, তেল-গ্যাস ও সারের কৃত্তিম সংকট নিরসন, দ্রব্য মুল্যের দাম নিয়ন্ত্রণ, দলীয় করন বন্ধ করা সহ অন্যান্য দাবি আদায়ের লক্ষ্যে ১১ দলীয় ঐক্যের এই লংমার্চ।
২০০০ গাড়ী নিয়ে ঢাকা শাপলা চত্ত্বর থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেবেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা ও সমমনা ১১ দলীয় ঐক্যের অন্যান্য নেতাদের নের্তৃত্বে হাজার হাজার নেতা কর্মীরা।
শেষে চট্টগ্রামের ঐতিহাসিক লালদিঘি মাঠে গণ জমায়েত অনুষ্ঠিত হবে।
জনগনের গনদাবি মেনে নেয়ার আহবান জানা তারা।
সাংবাদিকদের সামনে নের্তৃবৃন্দ বলেন, লংমার্চ ঢাকা থেকে শুরু হয়ে চট্টগ্রাম পৌঁছা পর্যন্ত বিভিন্ন স্থানে ৫টি পথ সভা করা হবে।
লংমার্চ সুন্দর-সু’শৃঙ্খল ও শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠানের লক্ষ্যে উপস্থিত সাংবাদিকদের মাধ্যমে সবার সহযোগিতা কামনা করেন মীরসরাই উপজেলা জামায়াতে ইসলামীর নের্তৃবৃন্দ সহ অপরাপর অপরাপর শরিক দলের নের্তৃবৃন্দরা।

2

2