[msabcd_bangla_calendar display_view=”modern” format=”time_date_weekday” show_time=”1″ show_suffix=”1″ timezone=”Asia/Dhaka” color_primary=”#0073aa” color_bg=”#f8f9fa” font_size=”16px” border_radius=”10px”]

শিশু ধর্ষণের অভিযোগে লালপুরে ষাটোর্ধ্ব বৃদ্ধ গ্রেপ্তার​”


sohel প্রকাশের সময় : জুন ১৭, ২০২৬, ১:৪৮ পূর্বাহ্ন /
শিশু ধর্ষণের অভিযোগে লালপুরে ষাটোর্ধ্ব বৃদ্ধ গ্রেপ্তার​”

লালপুর (নাটোর) প্রতিনিধি:নাটোরের লালপুরে এক শিশুকে ডেকে নিয়ে ধর্ষণের (বলাৎকার) অভিযোগে মিরাজ আলী (৬০) নামে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ১৫ জুন দিবাগত গভীর রাতে উপজেলার রামপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।​পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১০ জুন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার জয়রামপুর এলাকার একটি আমবাগানে আম কুড়ানোর কথা বলে ওই শিশুকে ডেকে নিয়ে যায় অভিযুক্ত মিরাজ আলী। পরে সেখানে তাকে জোরপূর্বক ধর্ষণ করা হয় বলে অভিযোগ ওঠে।​এ ঘটনায় ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে লালপুর থানায় একটি মামলা দায়ের করেন। গত ১৩ জুন নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারায় মামলাটি রুজু করা হয়।মামলার ধারা: নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী ২০০৩)-এর ৯(১) মামলার তদন্ত কর্মকর্তা এসআই শহিদুল ইসলাম তদন্তের দায়িত্ব পাওয়ার পর গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালান। ১৫ জুন দিবাগত রাত ৩টা ৪৫ মিনিটে উপজেলার রামপাড়া এলাকা থেকে এজাহারভুক্ত আসামি মিরাজ আলীকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।​ লালপুর থানা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত আসামিকে মঙ্গলবার (১৬ জুন) বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে কার্যক্রম চলমান রয়েছেন।

Bangla Photocard Generatorv3.7