[msabcd_bangla_calendar display_view=”modern” format=”time_date_weekday” show_time=”1″ show_suffix=”1″ timezone=”Asia/Dhaka” color_primary=”#0073aa” color_bg=”#f8f9fa” font_size=”16px” border_radius=”10px”]

গ্রিন ভ্যালি পার্কে বিদেশী নাগরিক হেনস্তা: মূল আসামি টিকটকার আকাশ গ্রেফতার​”


sohel প্রকাশের সময় : জুন ১৬, ২০২৬, ২:২৪ অপরাহ্ন /
গ্রিন ভ্যালি পার্কে বিদেশী নাগরিক হেনস্তা: মূল আসামি টিকটকার আকাশ গ্রেফতার​”

মেঃআইয়ুবআলী, লালপুর (নাটোর):নাটোরের লালপুরের গ্রিন ভ্যালি পার্কে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে কর্মরত দুইজন বিদেশী নাগরিককে হেনস্তা, উত্যক্ত ও চাঁদাবাজির মামলার মূল আসামি মোঃ আকাশকে (২৩) গ্রেফতার করেছে লালপুর থানা পুলিশ। আজ মঙ্গলবার (১৬ জুন, ২০২৬) সকাল ৯:১৫ ঘটিকায় লালপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।​গ্রেফতারকৃত মোঃ আকাশ রাজশাহী জেলার বোয়ালিয়া থানার সিরোইল কলোনির (রোড নং-০৩, হোল্ডিং নং-০৪২৮-০০) মোঃ সেলিমের ছেলে।​ঘটনার বিবরণ​মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, গত ৮ মে ২০২৬ তারিখে গ্রিন ভ্যালি পার্কের ভেতরে ‘সন্ধ্যা মালতি’ পিকনিক স্পটের পাশে ‘টিকটক বন্ধু মিলন মেলা-২০২৬’ ব্যানারে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন মোহাম্মদ সাধু নামের এক কথিত টিকটকার। ওই দিন বেলা আনুমানিক ২:৩০ থেকে ৩:০০ ঘটিকার মধ্যে পার্কে বেড়াতে আসা রূপপুর প্রজেক্টের দুইজন বিদেশী নাগরিক ওই স্থান দিয়ে যাওয়ার সময় ১০-১৫ জন টিকটকার তাদের পথরোধ করে।​অভিযুক্তরা বিদেশী নাগরিকদের উদ্দেশ্য করে অত্যন্ত আপত্তিকর ও অশ্লীল মন্তব্য করতে থাকে এবং জোরপূর্বক ভিডিও ধারণ করে। বিদেশী নাগরিকরা এর প্রতিবাদ করলে আসামিরা তাদের গায়ে হাত তোলে এবং মোটা অঙ্কের টাকা দাবি করে। টাকা না দিলে ধারণকৃত ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘ভাইরাল’ করে দেওয়ার হুমকি দেওয়া হয়। পরবর্তীতে পার্কের ম্যানেজার এস এম ওয়াজেদুর রহমানসহ অন্য কর্মচারীরা এগিয়ে এসে বিদেশী নাগরিকদের উদ্ধার করেন।​ভিডিও ভাইরাল ও আইনগত ব্যবস্থা​গত ৯ মে ২০২৬ তারিখে ‘Aminul Khan’ নামক একটি ফেসবুক আইডি থেকে উক্ত হেনস্তার ভিডিওটি ছড়িয়ে পড়লে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র সমালোচনার ঝড় তোলে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে পার্কের ম্যানেজার বাদী হয়ে লালপুর থানায় একটি মামলা দায়ের করেন (মামলা নং-১৬, তারিখ: ০৯/০৫/২৬)। মামলাটিতে দণ্ডবিধির ১৪৩/৩৪১/৩৮৫/৫০০ ধারাসহ সাইবার সুরক্ষা আইন, ২০২৬ এর ২৫(২)/২৭ ধারা যুক্ত করা হয়।​আদালতের দিকে নজর​লালপুর থানা পুলিশ জানায়, ঘটনার পর থেকেই আসামিরা পলাতক ছিল। তথ্য-প্রযুক্তির সহায়তায় আজ সকালে মামলার মূল আসামি আকাশকে লালপুর বাজার থেকে গ্রেফতার করা সম্ভব হয়। পুলিশ আরও জানিয়েছে, গ্রেফতারকৃত আসামিকে আজ (১৬ জুন) দুপুরের পর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে। ঘটনার সাথে জড়িত বাকি আসামিদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

Bangla Photocard Generatorv3.7