[msabcd_bangla_calendar display_view=”modern” format=”time_date_weekday” show_time=”1″ show_suffix=”1″ timezone=”Asia/Dhaka” color_primary=”#0073aa” color_bg=”#f8f9fa” font_size=”16px” border_radius=”10px”]

স্কুলছাত্রীকে ছুরিকাঘাতের আড়াই ঘণ্টার মধ্যেই অভিযুক্ত গ্রেপ্তার


sohel প্রকাশের সময় : জুন ৮, ২০২৬, ৩:২৯ অপরাহ্ন /
স্কুলছাত্রীকে ছুরিকাঘাতের আড়াই ঘণ্টার মধ্যেই অভিযুক্ত গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

রাজশাহী মহানগরীর মতিহার এলাকায় এক স্কুলছাত্রীকে ছুরিকাঘাতে গুরুতর আহত করার ঘটনায় সামিউল সিরাজ (সিজান) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে বোয়ালিয়া থানা পুলিশ। ঘটনার আড়াই ঘণ্টার মধ্যেই তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, রোববার (৭ জুন) বেলা ১১টার দিকে এসএসসি পরীক্ষার্থী ওই শিক্ষার্থী তার দুই বান্ধবীকে সঙ্গে নিয়ে স্কুলে যাওয়ার পথে তালাইমারী প্রিন্সিপালপাড়া এলাকার ডায়মন্ড টাওয়ারের সামনে পৌঁছালে অভিযুক্ত সিজান তাদের পথরোধ করে। পূর্ববিরোধের জেরে ধারালো অস্ত্র দিয়ে ওই শিক্ষার্থীকে উপর্যুপরি আঘাত করা হয় বলে অভিযোগ রয়েছে।

এতে শিক্ষার্থীর হাত ও পেটের এক পাশে গুরুতর জখম হয়। পরে তার সঙ্গে থাকা বান্ধবীরা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করেন। হামলার পর অভিযুক্ত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

ঘটনার খবর পেয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তারের নির্দেশ দেন। তার নির্দেশনায় অভিযান চালিয়ে বোয়ালিয়া থানা পুলিশ একই দিন সন্ধ্যা ৭টা ৫৫ মিনিটে টিকাপাড়া বাসার রোড এলাকা থেকে সামিউল সিরাজ (সিজান)-কে গ্রেপ্তার করে।

পুলিশের দাবি, ঘটনার মাত্র আড়াই ঘণ্টার মধ্যে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ

Bangla Photocard Generatorv3.7