[msabcd_bangla_calendar display_view=”modern” format=”time_date_weekday” show_time=”1″ show_suffix=”1″ timezone=”Asia/Dhaka” color_primary=”#0073aa” color_bg=”#f8f9fa” font_size=”16px” border_radius=”10px”]

দুর্গাপুরে চুরি হওয়া ১২ লাখ টাকা উদ্ধার, গ্রেপ্তার ১জন


sohel প্রকাশের সময় : মে ১৩, ২০২৬, ৩:৪৪ অপরাহ্ন /
দুর্গাপুরে চুরি হওয়া ১২ লাখ টাকা উদ্ধার, গ্রেপ্তার ১জন

দুর্গাপুর উপজেলা প্রতিনিধি

রাজশাহীর দুর্গাপুর উপজেলায় চুরি হওয়া ১২ লাখ টাকা উদ্ধারসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে দুর্গাপুর থানা পুলিশ। বুধবার (১৩ মে) রাত ১টা ৫ মিনিটের দিকে উপজেলার শ্রীধরপুর গ্রামের পাশের পাচুবাড়ি বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।রাজশাহী ভ্রমণ

গ্রেফতারকৃত ব্যক্তি হলেন, দুর্গাপুর থানার গোপীনাথপুর খাঁস খামার গ্রামের মাহাবুব রহমানের ছেলে মো. মাহফুজ আহম্মেদ (৩২)।

পুলিশ সূত্রে জানা যায়, ভুক্তভোগী মো. জাহাঙ্গীর আলম দুর্গাপুর উপজেলার বখতিয়ারপুর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক। পাশাপাশি তিনি মাছ চাষের ব্যবসার সঙ্গেও জড়িত। গত ১২ মে দুপুর ১২টা ৩৫ মিনিটে তিনি দুর্গাপুর জনতা ব্যাংক শাখা থেকে নিজ হিসাব থেকে ১২ লাখ টাকা উত্তোলন করেন। পরে দুপুর ১টা ১৫ মিনিটের দিকে নিজের বাড়ির নিচতলার গ্যারেজে রাখা প্রাইভেটকারের ভেতরে টাকাগুলো রেখে গাড়ি লক করে বাসার দ্বিতীয় তলায় যান। ওই সময় বাড়িতে নির্মাণকাজ চলছিল।

পরবর্তীতে দুপুর ২টা ৪৫ মিনিটে নিচে নেমে এসে তিনি দেখতে পান, গাড়ির ভেতরে রাখা টাকা নেই এবং গাড়ির বাম পাশের দরজার গ্লাস ভাঙা। পরে এ ঘটনায় তিনি দুর্গাপুর থানায় মামলা দায়ের করেন।

মামলার পর পুলিশ অভিযান চালিয়ে মাহফুজ আহম্মেদকে গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তিনি চুরির কথা স্বীকার করেন। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ভুক্তভোগীর বাড়ির সিঁড়ির নিচে সিমেন্টের বস্তার ভেতরে রাখা শপিং ব্যাগ থেকে চুরি হওয়া ১২ লাখ টাকা উদ্ধার করা হয়। পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Bangla Photocard Generatorv3.7