পূর্বাহ্ণ ০৯:২৩
বুধবার
১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

আমশড়া ফাজিল ডিগ্রী মাদ্রাসার গভর্ণিং বডির অভিভাবক সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত


sohel প্রকাশের সময় : এপ্রিল ১২, ২০২৬, ৮:০২ অপরাহ্ন /
আমশড়া ফাজিল ডিগ্রী মাদ্রাসার গভর্ণিং বডির অভিভাবক সদস্য পদে  নির্বাচন  অনুষ্ঠিত

ফারুক আহমেদ, সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জে রায়গঞ্জ উপজেলার সলঙ্গা আমশড়া ফাজিল ডিগ্রী মাদ্রাসার ইফতেদায়ী, দাখিল, আলিম ও ফাজিল শাখায় গভর্ণিং বডি অভিভাবক সদস্য পদে নির্বাচন সম্পর্ণ হয়েছে। ইফতেদায়ী ও দাখিল শাখায় হাফিজুর রহমান আকন্দ ৬৩, আলিম শাখায় আব্দুস ছালাম সরকার ৩০, ফজিল ডিগ্রি শাখায় নাসির উদ্দিন প্রামানিক ২৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। গত শনিবার ( ১১ এপ্রিল ) সকাল ৮টায় আমশড়া ফাজিল ডিগ্রী মাদ্রাসার হল রুমে ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকেলে ৪টা পর্যন্ত। বিকাল ৫টা থেকে নির্বাচেন ভোট গণনা শুরু হয়। মাদ্রাসাটির ৪শত ১১ জন ভোটারের মধ্যে ভোট প্রদান করেছেন ২০০ শত ৬০ জন।‌

সাড়ে ৫টায় নির্বাচনের ফলাফল ঘোষণা করেছেন নির্বাচন কমিশনার রায়গঞ্জ উপজেলার ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার এলিজা সুলতানা। নির্বাচিত সদস্যদের নাম প্রকাশ করে ফল ঘোষণা শুরু করেন নির্বাচন কমিশনার।