[msabcd_bangla_calendar display_view=”modern” format=”time_date_weekday” show_time=”1″ show_suffix=”1″ timezone=”Asia/Dhaka” color_primary=”#0073aa” color_bg=”#f8f9fa” font_size=”16px” border_radius=”10px”]

রাজশাহীতে ১০ম গ্রেডে বিএসসি ইঞ্জিনিয়ারদের কোটা প্রস্তাবের প্রতিবাদে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের বিক্ষোভ


sohel প্রকাশের সময় : ফেব্রুয়ারী ৩, ২০২৬, ৯:৫৯ অপরাহ্ন /
রাজশাহীতে ১০ম গ্রেডে বিএসসি ইঞ্জিনিয়ারদের কোটা প্রস্তাবের প্রতিবাদে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের বিক্ষোভ

আমাদের জন্মভূমি নিউজ ডেক্স

১০ম গ্রেডভুক্ত উপ-সহকারী প্রকৌশলী/সমমান পদে বিএসসি ইঞ্জিনিয়ারদের জন্য কোটা সংরক্ষণের প্রস্তাব প্রত্যাখ্যান করে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক-পেশাজীবী পরিষদের নেতারা।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে নগরীর রেলগেট (গোরহাঙ্গা) এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি রেলগেট থেকে শুরু হয়ে ভদ্রা মোড়ে গিয়ে শেষ হয়। কর্মসূচি থেকে ১০ম গ্রেডভুক্ত পদে বিএসসি ইঞ্জিনিয়ারদের জন্য ৩৩ শতাংশ কোটা সংরক্ষণের প্রস্তাব বাতিলের দাবি জানানো হয়।

বক্তারা বলেন, উপ-সহকারী প্রকৌশলী/সমমান পদটি ১৯৭৮ সালে কেবল ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য সৃষ্টি করা হয়েছে এবং সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে এটি নিষ্পত্তিকৃত বিষয়। এ পদের দায়িত্ব ও কাজের ধরন অনুযায়ী বিএসসি ইঞ্জিনিয়ারদের অন্তর্ভুক্তির দাবি অযৌক্তিক। এতে প্রকৌশল খাতে ভারসাম্য নষ্ট ও অস্থিরতা তৈরি হতে পারে বলেও তারা মন্তব্য করেন।

নেতারা অভিযোগ করেন, বিভিন্ন প্রতিষ্ঠানে উপ-সহকারী প্রকৌশলী পদে নিয়োগ প্রক্রিয়া রিটের মাধ্যমে স্থগিত করা হচ্ছে এবং অর্গানোগ্রাম পরিবর্তনের মাধ্যমে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের পদসংখ্যা কমানো হচ্ছে। তারা এসব উদ্যোগকে পরিকল্পিত পদক্ষেপ হিসেবে আখ্যা দেন।

সরকারি-বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী, শিক্ষক ও বিভিন্ন পেশাজীবী ডিপ্লোমা প্রকৌশলীরা অংশ নেন। এতে সভাপতিত্ব করেন প্রকৌশলী মাহমুদ হোসেন। বক্তব্য দেন আইডিইবি রাজশাহী জেলার আহ্বায়ক প্রকৌশলী এ. আর. জামিল ইদি ও অন্যান্য সংগঠনের নেতারা

Bangla Photocard Generatorv3.7