রাজশাহীতে জমি দখলের প্রতিবাদে মানববন্ধন


sohel প্রকাশের সময় : নভেম্বর ১২, ২০২৪, ৫:৪৬ অপরাহ্ন /
রাজশাহীতে জমি দখলের প্রতিবাদে মানববন্ধন
[pnc_photonews_button]

রাবিনা আক্তার সেতু
রাজশাহীতে জমি দখলের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে এ কর্মসূচি পালন করা হয়। আওয়ামীলীগের দখলবাজ সন্ত্রাসী দ্বারা দখলকৃত নিউওয়ে বাংলাদেশ প্রাইভেট লিঃ কোম্পানির জমি উদ্ধার এবং দখলবাজ সন্ত্রসীদের বিচারের দাবীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে নিউওয়ে বাংলাদেশ প্রাইভেট লিঃ কোম্পানীর শেয়ার হোল্ডারবৃন্দ এবং এলাকাবাসী।

নগরীর হাদির মোড়ে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে বক্তারা হুশিয়ার করে বলেন, আজ থেকেই যদি অবৈধ এই দখলকারীরা কাজ বন্ধ না করে দেয়, তাহলে যেকোনো দুর্ঘটনা ঘটনার জন্য দায়-দায়িত্ব প্রশাসনকেই নিতে হবে। ভূক্তভোগীদের জমি দ্রুত ফেরতের দাবি জানানো হয়।