অপরাহ্ণ ০৩:৩৭
শনিবার
১৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহীতে ভুয়া পুলিশের এসআই গ্রেপ্তার


sohel প্রকাশের সময় : সেপ্টেম্বর ১২, ২০২৪, ১১:৪৩ অপরাহ্ন / ৪৩
রাজশাহীতে ভুয়া পুলিশের এসআই গ্রেপ্তার

রাবিনা আক্তার সেতু স্টাফ রিপোর্টার
রাজশাহীতে রেজাউল করিম (২৮) নামে এক ভুয়া পুলিশ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। রেজাউল নিজেকে পুলিশের এসআই হিসেবে পরিচয় দিতেন।

এর আগে বুধবার রাতে নগরের জাদুঘর মোড় থেকে তাঁকে ছাত্র-জনতা আটক করে পুলিশে সোপর্দ করেন।

নগরের বোয়ালিয়া মডেল থানার ওসি এস এম মাসুদ পারভেজ জানান, রেজাউলের ব্যবহৃত মোবাইল ফোনে পুলিশের গাড়ি ও ওয়াকিটকির ছবি পাওয়া গেছে। এ ছাড়া তাঁর কাছ থেকে হ্যান্ডকাপের একটি চাবি জব্দ করা হয়েছে। তাঁর বিরুদ্ধে পুলিশ পরিচয়ে সাধারণ মানুষকে হয়রানির অভিযোগ রয়েছে। এ ঘটনায় রাতেই রেজাউলের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়। আজ তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Bangla Photocard Generatorv3.7