[msabcd_bangla_calendar display_view=”modern” format=”time_date_weekday” show_time=”1″ show_suffix=”1″ timezone=”Asia/Dhaka” color_primary=”#0073aa” color_bg=”#f8f9fa” font_size=”16px” border_radius=”10px”]

গাজীপুরের ভোগরা এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে শতাধিক বসতঘর ভস্মিভূত।


sohel প্রকাশের সময় : মে ১৬, ২০২৪, ১০:৫০ অপরাহ্ন / ১৫
গাজীপুরের ভোগরা এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে শতাধিক বসতঘর ভস্মিভূত।

জন্মভূমি নিউজ ডেক্স
আজ ষোল (১৬ ই মে) রোজ বৃহস্পতিবার ২০২৪ ইং।
গাজীপুর মহানগরের ভোগড়া এলাকায় এক অগ্নিকাণ্ডে তিনটি কলোনির শতাধিক বসতঘর, দোকান ও মালামাল ভস্মীভূত হয়েছে। গেলো বুধবার (১৫ মে) দিবাগত রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

গাজীপুর ফায়ার সার্ভিসের সহকারী উপ-পরিচালক আব্দুল্লাহ আল আরিফিন জানান, বুধবার দিবাগত রাত ৩টার দিকে ৯৯৯ থেকে ওই অগ্নিকাণ্ডের খবর পান তারা। পরে ভোগড়া মডার্ন ফায়ার স্টেশনের তিনটি ও কোনাবাড়ী মডার্ন ফায়ারস্টেশনের দুটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘন্টার প্রচেষ্টায় ভোর ৪ টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ওই আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। অগ্নিকান্ডে তিনটি কলোনির শতাধিক বসতঘর ও দোকানপাট পুড়ে গেলেও এখনো পর্যন্ত কারও হতাহতের খবর পাওয়া যায়নি।

ক্ষতিগ্রস্ত এক কলোনির বাসিন্দা মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান, অগ্নিকাণ্ডে তিনটি দোকানসহ তার ৩১টি বসতঘর ও টিভি ফ্রিজসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে। তিনি আরও জানান, মোহর আলীর ভাড়া দেয়া হোটেল ও চায়ের দোকান থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। পরে তা দ্রুত নিয়ন্ত্রণহীন হয়ে আশেপাশের কলোনিতে ছড়িয়ে পড়ে। নিজেরা আগুন নিভানোর চেষ্টা চালিয়ে ব্যর্থ হলে । এরপরে ৯৯৯ নম্বরে অগ্নিকান্ডের খবর জানান তারা। কিন্তু ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের লোকজন আসতে দেরি করেছে বলেও অভিযোগ আনেন তিনি।

অপর কলোনির মালিক মোহর আলী জানান, তার একটি হোটেলসহ ৩১ টি বসতঘর পুড়ে গেছে। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত তৃতীয় কলোনির মালিক আব্দুর রহমান বলেন, তার ৭০টির মতো বসতঘরে থাকা টিভি ফ্রিজসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে।

এদিকে, ঘটনাস্থলে বিলম্বে যাওয়ার কথা অস্বীকার করেন ভোগড়া মর্ডান ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. রুহুল আমিন। এলাকায় পানি সংকটের কারণে আগুন নেভাতে কিছুটা বিলম্ব হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

Bangla Photocard Generatorv3.7