[msabcd_bangla_calendar display_view=”modern” format=”time_date_weekday” show_time=”1″ show_suffix=”1″ timezone=”Asia/Dhaka” color_primary=”#0073aa” color_bg=”#f8f9fa” font_size=”16px” border_radius=”10px”]

ঢাকা শিশু হাসপাতালে অগ্নিকাণ্ড


sohel প্রকাশের সময় : এপ্রিল ১৯, ২০২৪, ৯:৪৯ অপরাহ্ন / ১৪
ঢাকা শিশু হাসপাতালে অগ্নিকাণ্ড

মোঃ আব্দুস সালাম গাজীপুর জেলা প্রতিনিধি:
ঢাকা শিশু হাসপাতালে আগুন লাগার ঘটনা ঘটেছে শুক্রবার (১৯ এপ্রিল) দুপরে। তবে রোগীদের ক্ষতি হয়নি বলে জানা গেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট। দুপুর ১টা ৪৭ মিনিটে আগুন লাগার খবরে ফায়ার সার্ভিস যায় ঘটনাস্থলে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আগুনের কারণে ঢাকা শিশু হাসপাতালের ভেতরে ধোঁয়ায় অন্ধকারচ্ছন্ন হয়ে গেছে। সে কারণে হাসপাতালের ওপরের তলাগুলোর অনেক রোগীকে নিচে নামিয়ে আনা হয়েছে। হাসপাতালের পঞ্চম তলায় কার্ডিয়াক বিভাগ থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম বলেন, আজ দুপুর ১টা ৪৭ মিনিটে আমাদের কাছে সংবাদ আসে ঢাকা শিশু হাসপাতালে আগুন লেগেছে। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে।

তিনি বলেন, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া, আগুনে হতাহতেরও কোনো সংবাদ পাওয়া যায়নি।

আগুন নিয়ন্ত্রনে আছে ফায়ার সার্ভিস। তবে আগুন ছড়িয়ে পড়ার আগে সরিয়ে নেয়া হয়েছে রোগীদের।

Bangla Photocard Generatorv3.7