[msabcd_bangla_calendar display_view=”modern” format=”time_date_weekday” show_time=”1″ show_suffix=”1″ timezone=”Asia/Dhaka” color_primary=”#0073aa” color_bg=”#f8f9fa” font_size=”16px” border_radius=”10px”]

রাজশাহী সিটি কর্পোরেশনের ১৮ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে আলোচনায় ইঞ্জিনিয়ার আরিফুজ্জামান সোহেল


sohel প্রকাশের সময় : নভেম্বর ২৪, ২০২৬, ৪:০৮ অপরাহ্ন / ০
রাজশাহী সিটি কর্পোরেশনের ১৮ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে আলোচনায় ইঞ্জিনিয়ার আরিফুজ্জামান সোহেল

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী:
রাজশাহী সিটি কর্পোরেশনের ১৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে ইঞ্জিনিয়ার আরিফুজ্জামান সোহেলকে নিয়ে স্থানীয়ভাবে প্রচারণা ও আলোচনা শুরু হয়েছে। “সৎ, যোগ্য ও জনগণের সেবায়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রচারণামূলক পোস্টারে তাকে “আগামীর কাউন্সিলর পদপ্রার্থী” এবং “জনগণের মনোনীত প্রার্থী” হিসেবে তুলে ধরা হয়েছে।
​প্রচারণায় ওয়ার্ডবাসীর প্রতি “আরও এগিয়ে নিতে আপনাদের আস্থা চাই” শীর্ষক আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি আগামী দিনের কর্মপরিকল্পনা হিসেবে তিনটি মূল অঙ্গীকার সামনে আনা হয়েছে:
​মাদক মুক্ত সমাজ গঠন
​বাল্যবিবাহ প্রতিরোধ
​চাঁদাবাজি মুক্ত পরিবেশ নিশ্চিত করা
​এলাকার সার্বিক উন্নয়ন ও সামাজিক সমস্যা সমাধানে ইতিবাচক পরিবর্তনের প্রত্যাশা এসব বার্তা ও অঙ্গীকার ভোটার ও এলাকাবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি

2

2